শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত চীনে ট্রাম্প-শি-পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, জানাল হোয়াইট হাউজ এলএনজি আমদানিতে প্রথম তিন মাসেই শেষ ভর্তুকির বরাদ্দ ‘দার-ই-নিজাত’-এর ৩০তম পর্বে প্রেমের স্বীকারোক্তি, শেষে ক্যানসারের রহস্য দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে বিক্ষোভ বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ ‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ঠিকাদারের উপহারকে ঘুষের বৈধতা দেওয়ার চেষ্টা, প্রতিমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় টিআইবি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগের বিশেষ সেমিনার অনুষ্ঠিত সাজেকে দীর্ঘদিন পর বসেছে সাপ্তাহিক হাট, সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা নেতানিয়াহুর ঐক্যের আহ্বানকে ‘লজ্জাজনক’ বললেন আইজেনকোট ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, চট্টগ্রামে ‘বুলেট’ গ্রেফতার এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনা পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১২:৪৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১২:৪৯:০১ অপরাহ্ন
জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

ইসলামী বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার। একই সঙ্গে সংগঠনটিকে বেআইনি ঘোষণা করা হয়েছে।
 

শনিবার (১৪ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগের দিন শুক্রবার প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর ৩ নম্বর ধারার ১ ও ৩ উপধারায় দেওয়া ক্ষমতাবলে আইআরএফের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। সংগঠনটির ওপর আগের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
 

ভারত সরকার প্রথম ২০১৬ সালের নভেম্বরে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে। পরে ২০২১ সালের নভেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়।
 

আগের দুই দফার নিষেধাজ্ঞাই বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) ট্রাইব্যুনালে বহাল রাখা হয়েছিল। ২০১৭ সালের মে ও ২০২২ সালের মার্চে ট্রাইব্যুনাল এ বিষয়ে সিদ্ধান্ত দেয়।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশে অভিযোগ করা হয়েছে, আইআরএফ এবং এর সদস্যরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, বিদ্বেষ ও অসন্তোষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করে আসছেন। এ কর্মকাণ্ডে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. জাকির আবদুল করিম নায়েকের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে।
 

ভারত সরকারের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে আইআরএফের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখা প্রয়োজন।
 

সূত্র: এনডিটিভি


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত