বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে বিক্ষোভ বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ ‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ঠিকাদারের উপহারকে ঘুষের বৈধতা দেওয়ার চেষ্টা, প্রতিমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় টিআইবি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগের বিশেষ সেমিনার অনুষ্ঠিত সাজেকে দীর্ঘদিন পর বসেছে সাপ্তাহিক হাট, সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা নেতানিয়াহুর ঐক্যের আহ্বানকে ‘লজ্জাজনক’ বললেন আইজেনকোট ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, চট্টগ্রামে ‘বুলেট’ গ্রেফতার এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনা পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন আহতরা ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দণ্ডিত শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে: তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার করলেন বাংলাদেশি সাইফুল

নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ১২:০৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ১২:০৪:৪২ অপরাহ্ন
নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাতিল করা হয়েছে দলটির পূর্বনির্ধারিত প্রস্তুতি ক্যাম্পও।
 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন এ সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট খেলোয়াড়দের চিঠি পাঠিয়েছে।
 

চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খেলোয়াড় ও কর্মীদের কল্যাণ ফেডারেশনের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করা হয়েছে।
 

এ সিদ্ধান্তের পেছনে কাতার ভ্রমণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল-৩’ সতর্কতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। গত মাসে হালনাগাদ করা ওই সতর্কবার্তায় সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে কাতার ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়।
 

সতর্কবার্তায় সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
 

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন বুধবার সংশ্লিষ্ট খেলোয়াড়দের ক্লাবগুলোকে সিদ্ধান্তের কথা জানানোর কথা জানিয়েছে। তবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে খেলোয়াড়দের বিরত থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
 

আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে ৪৮ দলের অংশগ্রহণে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল চিলি, আলজেরিয়া ও মন্টেনেগ্রো। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের টুর্নামেন্ট শুরু করার কথা ছিল।
 

গত আসরে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার নিরাপত্তা উদ্বেগে দলটির সরে দাঁড়ানোর সিদ্ধান্তে টুর্নামেন্টের দলসংখ্যা ও সূচি নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পরিবর্তে অন্য কোনো দলকে সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ

বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ