মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দণ্ডিত শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে: তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার করলেন বাংলাদেশি সাইফুল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি, কোন বিভাগে দায়িত্ব পেলেন কারা এবার মোবাইল কোর্টের প্রতিটি অভিযান হবে ভিডিও, প্রতি জেলায় গঠন হচ্ছে মিডিয়া সেল . ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী কারিগরি ত্রুটি সারিয়ে আরটিজিএস লেনদেন স্বাভাবিক করল বাংলাদেশ ব্যাংক পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ১০ খেলায় ১০-১৪ বছরের শিশুদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, মজুরি বোর্ডে প্রস্তাব কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নেদারল্যান্ডসে বিশাল বিক্ষোভ বিকেল সাড়ে ৩টায় বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নেতানিয়াহু ও আইজেনকটের নীতিতে তেমন পার্থক্য নেই: ট্রাম্প নিউইয়র্কে প্রথম বাংলাদেশি-আমেরিকান সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা সাঈদ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, দায়িত্বে সালাম-রবিন

নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:০৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:০৮:৫৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন।
 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। আহত শিক্ষার্থীদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
 

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত হলে দ্রুত ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী আসতে পারেন বলেও জানান তিনি।
 

হাসপাতালের নথি অনুযায়ী, চিকিৎসাধীন শিক্ষার্থীদের অধিকাংশের শরীরে দ্বিতীয় মাত্রার দগ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া দুজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনের প্রথম মাত্রা এবং আরেকজনের তৃতীয় মাত্রার দগ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে।
 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নির্বাপণ করে। ধোঁয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের ঢাকায় নেওয়া হয়।
 

আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু