সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ১০ খেলায় ১০-১৪ বছরের শিশুদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, মজুরি বোর্ডে প্রস্তাব কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নেদারল্যান্ডসে বিশাল বিক্ষোভ বিকেল সাড়ে ৩টায় বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নেতানিয়াহু ও আইজেনকটের নীতিতে তেমন পার্থক্য নেই: ট্রাম্প নিউইয়র্কে প্রথম বাংলাদেশি-আমেরিকান সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা সাঈদ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, দায়িত্বে সালাম-রবিন বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবার্গের ডাচেস রিজার্ভ কমায় বাড়ছে ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই পাঠানো যাবে অনুষ্ঠানের আমন্ত্রণ নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গ্যাসের আগুন, আহত শিক্ষার্থী বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান, পরীমণিকে আইনি নোটিশ প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ছাত্রদল নেতা জিকুর উদ্যোগ জাবিপ্রবির বিজয় ২৪ হলের ছাদ পরিষ্কার জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গ্যাসের আগুন, আহত শিক্ষার্থী

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ১০:৪৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ১০:৪৯:১০ পূর্বাহ্ন
নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গ্যাসের আগুন, আহত শিক্ষার্থী

মোঃ মোফাছসিল খান, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে হলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষের উত্তর-পূর্ব কোণে এ অগ্নিকাণ্ড ঘটে।
 

আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের। তাঁর ভাষ্য, রান্নার সময় হঠাৎ চুলার আগুন ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে দ্রুত সরে যাওয়ার সময় ডান হাতে আঘাত পান তিনি। এতে হাতের হাড়ের সন্ধি সরে যায় (ডিসলোকেশন)। পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
 

প্রায় ১০ মিনিট ধরে আগুন জ্বলতে থাকে। পরে হলের আনসার সদস্যদের সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 

ঘটনার পর চুলা মেরামত করতে আসা এক মিস্ত্রি জানান, গ্যাসের মূল চাবিতে লিকেজ ছিল। চুলার বিভিন্ন যন্ত্রাংশ দুর্বল হয়ে পড়ায় গ্যাস বের হচ্ছিল বলে তাঁর ধারণা।
 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জনি বলেন, গ্যাসের চুলার মূল চাবি দিয়ে লিকেজ হচ্ছিল। খবর পেয়ে মিস্ত্রি পাঠিয়ে তা বন্ধ করা হয়েছে।
 

হল প্রভোস্ট ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা জানান, ঘটনার সময় তিনি ক্যাম্পাসে ছিলেন না। ফলে সরাসরি পরিস্থিতি না দেখে নির্ভরযোগ্য তথ্য দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
 

তিনি আরও জানান, দোলনচাঁপা হলে আগে গ্যাসের ব্যবস্থা ছিল না। ডাইনিং পরিচালনা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শিক্ষার্থীদের বিকল্প হিসেবে সম্প্রতি গ্যাসের ব্যবস্থা করা হয়। গ্যাসলাইন স্থাপনের এক বছরও হয়নি বলে উল্লেখ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং

পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং