বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শেষ, চলছে ফল গণনা মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, আছে নতুন মুখ ছাত্রদলের দুই পক্ষের বিরোধে হামলা, ৫ জনকে কুপিয়ে জখম বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি সৌদির সঙ্গে আলোচনা অব্যাহত, বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান অভিজ্ঞতা ছাড়াই মিলবে ঠিকাদারি, কাজ পাবেন না ফৌজদারি মামলার আসামিরা গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ একাধিক পোশাক কারখানা পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে গার্মেন্টস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, ভোট চুরির অভিযোগে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর, নির্বাচনের ফল বহাল রাখছে কমিশন

মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, আছে নতুন মুখ

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৮:৫৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৮:৫৫:৫৫ পূর্বাহ্ন
মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, আছে নতুন মুখ

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথমবারের মতো আর্জেন্টিনার জাতীয় দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ২৮ সদস্যের এই স্কোয়াডে নিয়মিত তারকাদের পাশাপাশি জায়গা পেয়েছেন নতুন মুখও। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন চেলসির ২১ বছর বয়সী ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো।
 

চলতি বছরের শেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে দলটি। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।
 

এই দুই ম্যাচ সামনে রেখে মঙ্গলবার রাতে দল ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

 

আর্জেন্টিনার রক্ষণভাগে নতুন সংযোজন অ্যারন আনসেলমিনো। পাশাপাশি দলে ফিরেছেন গঞ্জালো মন্তিয়েল ও মারিয়ানো ত্রোইলো। পার্মার ২৩ বছর বয়সী ডিফেন্ডার ত্রোইলো দ্বিতীয়বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
 

এর আগে ২০২৫ সালের মে মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দলে জায়গা পেলেও সেবার মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।

 

নতুন স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোর। চোটের কারণে দলে নেই ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও মিডফিল্ডার নিকোলাস গঞ্জালেজ।
 

দলের পরিচিত মুখ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও রয়েছেন স্কোয়াডে। গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে চোয়ালে চোট পান তিনি। পরে অস্ত্রোপচার সম্পন্ন হলেও এখনো মাঠে ফিরতে পারেননি। আসন্ন ম্যাচ দুটিতে খেলার মতো ফিটনেস তাঁর আছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এ কারণে বিকল্প হিসেবে আরও তিন গোলরক্ষককে দলে রেখেছেন স্কালোনি।

 

গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তাঁর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটার পর এবার নতুন করে দল সাজানোর চ্যালেঞ্জ স্কালোনির সামনে।
 

আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে রয়েছেন—
 

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রান।
 

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, অগাস্টিন গিয়ায়, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো ও রোমান ভেগা।
 

মিডফিল্ডার: এজেকিয়েল ফার্নান্দেজ, ম্যাক্সিমো পেরোন, এজেকিয়েল পালাসিওস, ভ্যালেন্তিন বার্কো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও নিকো পাজ।

ফরোয়ার্ড: মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুনো, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, থিয়াগো আলমাদা, হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো ও হুলিয়ান আলভারেজ।
 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শেষ, চলছে ফল গণনা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শেষ, চলছে ফল গণনা