বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, বড় চাপে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শেষ, চলছে ফল গণনা মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, আছে নতুন মুখ ছাত্রদলের দুই পক্ষের বিরোধে হামলা, ৫ জনকে কুপিয়ে জখম বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি সৌদির সঙ্গে আলোচনা অব্যাহত, বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান অভিজ্ঞতা ছাড়াই মিলবে ঠিকাদারি, কাজ পাবেন না ফৌজদারি মামলার আসামিরা গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ একাধিক পোশাক কারখানা পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে গার্মেন্টস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১০:০৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১০:০৩:৪৫ পূর্বাহ্ন
গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকদের একটি অংশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টার কিছু আগে এ ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংঘাত ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।
 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার সকাল থেকে জেলার কোথাও নতুন করে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
 

তিনি বলেন, সকাল ৮টার কিছু আগে মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন। এ সময় কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। এ ছাড়া জেলার অন্য কোথাও মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
 

এদিকে নতুন করে আরও ১০ থেকে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আগে বন্ধ থাকা কিছু কারখানা খুলেছে বলেও জানিয়েছেন শিল্প পুলিশের এই কর্মকর্তা। তবে ঠিক কতটি বন্ধ কারখানা পুনরায় চালু হয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, বড় চাপে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, বড় চাপে ট্রাম্প