সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ একাধিক পোশাক কারখানা পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে গার্মেন্টস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, ভোট চুরির অভিযোগে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর, নির্বাচনের ফল বহাল রাখছে কমিশন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দাবি ফেসবুকে, উত্তরায় আটক যুবক বিমান, বেবিচক ও পর্যটন খাতের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব ফিরবে: আম্মার বুধবার থেকে তিন দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর গোরস্তান থেকে বেরিয়ে দুই গ্রামে শিয়ালের আক্রমণ, আহত ১০ বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার জার্মানির বিভিন্ন শহরে জেন জি’র বিক্ষোভ, সংঘর্ষ-লুটপা ঢাকায় একক কোম্পানির অধীনে চলবে ছয় রুটের বাস গাজীপুরে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছুটি ১০ কারখানায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি জামায়াত প্রার্থীর

গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ

  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৮:৫৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৮:৫৩:২৬ অপরাহ্ন
গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ

গবেষণার মৌলিকত্ব নিশ্চিত করা এবং উচ্চশিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষকদের জন্য টার্নিটিন সফটওয়্যার ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
 

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য গবেষণার মানোন্নয়ন ও গবেষণা সংস্কৃতি বিকাশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, “এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক গবেষকের গবেষণা কার্যক্রমের সঙ্গে বাধ্যতামূলকভাবে অন্তত একজন শিক্ষার্থীকে যুক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে গবেষণার অভিজ্ঞতা অর্জন এবং গবেষণার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান লাভের সুযোগ পাবে।”
 

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মানের গবেষণা নিশ্চিত করতে প্লেজিয়ারিজম বা গবেষণায় অন্যের লেখা ও ধারণা যথাযথ স্বীকৃতি ছাড়া ব্যবহারের প্রবণতা রোধ করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিশ্বখ্যাত প্লেজিয়ারিজম শনাক্তকরণ সফটওয়্যার টার্নিটিনের যথাযথ ও শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

 

কর্মশালায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান বলেন, “নতুন প্রতিষ্ঠান হলেও আমরা গবেষণার গুণগত মানে কোনো ছাড় দিচ্ছি না। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গবেষণা সেল নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে এবং মানসম্পন্ন গবেষণা নিশ্চিত করতে প্লেজিয়ারিজম চেকার ‘টার্নিটিন’ চালু করা হয়েছে।”
 

তিনি জানান, শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও নিজ নিজ বিভাগীয় প্রধানের কাছ থেকে আইডি নিয়ে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে জাবিপ্রবির গবেষণাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 

রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। বিভিন্ন অনুষদের শিক্ষকরা কর্মশালায় সশরীরে অংশগ্রহণ করেন।
 

কর্মশালায় বক্তারা উচ্চশিক্ষায় চৌর্যবৃত্তি রোধ এবং গবেষণাপত্রে একাডেমিক স্বচ্ছতা ও সততা বজায় রাখতে টার্নিটিন সফটওয়্যারের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের আশা, শিক্ষকদের গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ

গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ