রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব ফিরবে: আম্মার বুধবার থেকে তিন দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর গোরস্তান থেকে বেরিয়ে দুই গ্রামে শিয়ালের আক্রমণ, আহত ১০ বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার জার্মানির বিভিন্ন শহরে জেন জি’র বিক্ষোভ, সংঘর্ষ-লুটপা ঢাকায় একক কোম্পানির অধীনে চলবে ছয় রুটের বাস গাজীপুরে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছুটি ১০ কারখানায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি জামায়াত প্রার্থীর ইন্টারিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে কানাডা-ইইউর নতুন জোট তাহসিফের মৃত্যু: পরিবার মামলা না করলে কী পদক্ষেপ নেবে পুলিশ? রাশিয়া ইস্যুতে সংযত থাকতে ন্যাটোভুক্ত দেশগুলোকে পেন্টাগনের পরামর্শ শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে কাজ শুরু: শ্রমমন্ত্রী ‘আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’: শফিকুর রহমান আজ এইচএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের সুবিধা, আগেই ঠিক করা যাবে সময় সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ছয় দফা হামলার দাবি হুথিদের

মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৭:১৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৭:১৩:৫৬ অপরাহ্ন
মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার (বিপিসিএম) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদি এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টিভির মালয়েশিয়া প্রতিনিধি ও দৈনিক সকল সংবাদ-এর সম্পাদক ড. আরিজ মিথুন। সাধারণ সম্পাদক হয়েছেন এখন টিভির মালয়েশিয়া প্রতিনিধি শাহরিয়ার তারেক।
 

রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
 

২০১৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া দেশটির আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে সুনাম অর্জন করেছে। সংগঠনটির ঐতিহ্য ও সুনাম ধরে রাখা এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই নতুন কমিটি গঠন করা হয়েছে।
 

নতুন কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি সিনিয়র ফটোগ্রাফার জাকির আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক আরটিভি ও ঢাকাপোস্ট ডটকমের প্রতিনিধি এস এ সৌরভ, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক নাগরিক-এর প্রতিনিধি ড. আলমগীর চৌধুরী আকাশ এবং অর্থ সম্পাদক স্টার নিউজের প্রতিনিধি মেহেদী হাসান।
 

কমিটির সদস্য হিসেবে রয়েছেন যমুনা টিভির প্রতিনিধি মো. মনিরুজ্জামান, স্টার নিউজের প্রতিনিধি মাহমুদুল ইসলাম, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি মো. এলাহী, টাইমস টুডের প্রতিনিধি ইমামুল গাজী, হাজারিকা প্রতিদিনের প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসান, দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি সুরাইয়া ইয়াসমিন সুবর্ণা, তরঙ্গ নিউজের প্রতিনিধি মো. নুরুল ইসলাম সুজন এবং দৈনিক সকল সংবাদ-এর নির্বাহী সম্পাদক আবুল হুসাইন।
 

সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাশার ও পিবিএন টিভির সম্পাদক ওয়াহিদ সোহান।
 

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর সভাপতি ড. আরিজ মিথুন বলেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রাসঙ্গিক বিষয় গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করবে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া।
 

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটি প্রবাসী সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে ঢাকা-কুয়ালালামপুরের বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখতে ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক

মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক