রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর গোরস্তান থেকে বেরিয়ে দুই গ্রামে শিয়ালের আক্রমণ, আহত ১০ বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার জার্মানির বিভিন্ন শহরে জেন জি’র বিক্ষোভ, সংঘর্ষ-লুটপা ঢাকায় একক কোম্পানির অধীনে চলবে ছয় রুটের বাস গাজীপুরে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছুটি ১০ কারখানায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি জামায়াত প্রার্থীর ইন্টারিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে কানাডা-ইইউর নতুন জোট তাহসিফের মৃত্যু: পরিবার মামলা না করলে কী পদক্ষেপ নেবে পুলিশ? রাশিয়া ইস্যুতে সংযত থাকতে ন্যাটোভুক্ত দেশগুলোকে পেন্টাগনের পরামর্শ শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে কাজ শুরু: শ্রমমন্ত্রী ‘আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’: শফিকুর রহমান আজ এইচএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের সুবিধা, আগেই ঠিক করা যাবে সময় সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ছয় দফা হামলার দাবি হুথিদের শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা আটক গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে যুবক নিহত, আহত ২

বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:১০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:১০:৫৫ পূর্বাহ্ন
বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার

বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
 

রোববার (১ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জাগো নিউজকে জানান, আব্দুল হাফিজের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
 

গ্রেপ্তারের পর আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং মোট ৭৪ জন নিহত হন।
 

এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় আদালত ১৩৯ জনকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও অন্তত ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
 

তবে ঘটনার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছেন ভুক্তভোগীদের অনেকে। এ নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর

‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর