শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের সুবিধা, আগেই ঠিক করা যাবে সময় সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ছয় দফা হামলার দাবি হুথিদের শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা আটক গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে যুবক নিহত, আহত ২ বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান পুলিশের চাকরিতে থেকেও আইনজীবী সমিতির সদস্য, সরাইলের ওসিকে নোটিশ উচ্চশিক্ষার জন্য পৃথক টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির ‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ৩ উপসচিবকে ওএসডি বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের সেটিংস, আসছে নতুন ডিজাইন পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৮ নকল করতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, হবিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ নেতানিয়াহুর দলের বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ আওয়ামী লীগের পতন হলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি: নাহিদ ইসলাম রমজানের আগে বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে যুবক নিহত, আহত ২

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন
গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে যুবক নিহত, আহত ২

গাজীপুরের নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
 

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
 

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নাওজোড় এলাকায় তিনতলা একটি ভবনের নির্মাণকাজ চলছিল। ভবনটির অধিকাংশ কাজ শেষ হওয়ার পর নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ তৈরি করে পোশাকশ্রমিকদের ভাড়া দেওয়া হয়। ওই কক্ষগুলোর একটিতে সাকিবসহ কয়েকজন বসবাস করতেন।
 

শুক্রবার সকালে হঠাৎ বিকট শব্দে সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহতের মরদেহ বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের সুবিধা, আগেই ঠিক করা যাবে সময়

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের সুবিধা, আগেই ঠিক করা যাবে সময়