মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্রের ৩ দিনের রিমান্ড মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনের কর্মসূচি ঘোষণা মক্কা প্রতিরক্ষা জোটের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতায় আগ্রহী ইরান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দেশজুড়ে অস্থিরতা, চাপে ফ্রান্স সরকার ইসরায়েলে নির্বাচন আজ, ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু নাকি আসছে পরিবর্তন? রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আলোচনায় উন্নয়ন পরিকল্পনা পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসা জাবি অধ্যাপক নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা কর কমিশনারের কার্যালয় পরীমনির জন্মদিনে উড়োজাহাজে এল শিউলি ফুল: কে পাঠালেন এই উপহার? পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের পর এবার প্রাথমিক স্তরের বইয়ে ‘নৌকা’র ছবি নিয়ে তোলপাড় সেন্টমার্টিনে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ, বাড়ছে রাত্রিযাপনের অনুমতি চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরছেন তিনি

বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ

  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৭:২৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৭:২৯:৩৫ অপরাহ্ন
বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ

সত্যম চক্রবর্তী, নেত্রকোণা জেলা প্রতিনিধি, নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারত থেকে আনা ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের কম্বল ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
 

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ও রাতে অভিযান দুটি পরিচালনা করা হয়।
 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে ১০টার দিকে বিজয়পুর বিওপির একটি টহল দল ১১৪৮ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রেম বাজার এলাকায় তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা।
 

এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে ১১৫০ নম্বর মেইন পিলারের কাছে মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে পশ্চিম বিজয়পুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
 

বিজিবি জানায়, জব্দ করা কম্বল নেত্রকোণা কাস্টমস অফিসে এবং মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।
 

সীমান্তে চোরাচালান, মাদক কারবার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ

বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ