বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্ল্যাট প্রতারণার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার সেই হরিদাস নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন

অভিজ্ঞতা ছাড়াই এসবিএসি ব্যাংকে চাকরি সুযোগ

  • আপলোড সময় : ২১-০৩-২০২৪ ০৭:৩৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৪ ০৫:৪৪:৪২ পূর্বাহ্ন
অভিজ্ঞতা ছাড়াই এসবিএসি ব্যাংকে চাকরি সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি । ব্যাংকটি ‘ট্রেইনি জুনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে । কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এ পদে আবেদনের জন্য। আবেদন করতে পারবেন উভয় লিঙ্গের প্রার্থীরা। অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের ।
 
পদ সংখ্যা: নির্ধারিত নয়।
 
যোগ্যতা: এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর/চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিশেষ করে থাকতে হবে অর্থনীতি, পরিসংখ্যান, ম্যাথমেটিকস, আইন, সিএসই, ইইই, পদার্থবিজ্ঞান, ইংরেজি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি। শিক্ষাজীবনে অন্তত একটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। গ্রহণযোগ্য হবে না কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ। ইতিবাচক মানসিকতার হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই।
 
বয়স: ৩১ মার্চ ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
 
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
 
বেতন ও সুযোগ-সুবিধা: প্রবেশনকালে ট্রেইনি জুনিয়র অফিসারের মাসিক বেতন ৩৫,০০০ টাকা। প্রবেশনকাল শেষে জুনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৬,৯৩৩ টাকা।
 
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এসবিএসি ব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটের www.sbacbank.com/career মাধ্যমে আবেদন করতে হবে।
 
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৪।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী