বুধবার (২১ অক্টোবর) নিউইয়র্ক টাইমস ও ভ্যারাইটির বরাতে সংবাদমাধ্যম এশিয়া পোস্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের শেষ দিকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে কনটেন্ট ব্যবস্থাপনা ও নির্মাণ কৌশলে বড় ধরনের পুনর্গঠন করছে নেটফ্লিক্স। এরই অংশ হিসেবে গত সপ্তাহে প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ৬ শতাংশ, অর্থাৎ প্রায় এক হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এছাড়া চলচ্চিত্র বিভাগের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার পাশাপাশি প্রধান কনটেন্ট কর্মকর্তা বেলা বাজরিয়াও চাকরি হারিয়েছেন। বেলা বাজরিয়ার জায়গায় সাবেক ডিজনি ও ফক্স কর্মকর্তা পিটার রাইসকে নিয়োগ দেওয়া হয়েছে।
ড্যান লিনের বিদায়ের পর চলচ্চিত্র বিভাগের নতুন প্রধান কে হবেন, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে ওয়ার্নার ব্রাদার্সের চলচ্চিত্র বিভাগের সাবেক প্রধান মাইক ডি লুকা ও পাম অ্যাবডির নেটফ্লিক্সে যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের দায়িত্ব পেয়েছিলেন ড্যান লিন। এর আগে তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রাইডব্যাক’-এর নেতৃত্ব দিয়েছেন। নেটফ্লিক্সে দায়িত্ব পালনকালে তার সময়ে মোট ৮৮টি চলচ্চিত্র নির্মাণের অনুমোদন ও স্বত্ব সংগ্রহ করা হয়েছিল।

ডেস্ক রিপোর্ট