বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৮:৩৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৮:৩৫:০৬ পূর্বাহ্ন
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাশে ফিরবেন দেবী দুর্গা, যার ফলে দেশজুড়ে মণ্ডপগুলোতে বাজছে বিদায়ের সুর।
 
​বুধবার (২১ অক্টোবর) সকালে সংবাদমাধ্যম স্টার নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
 
​সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে এবারের পূজায় সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
 
​এর আগে গতকাল মঙ্গলবার মহানবমীতে রাজধানীসহ সারা দেশের মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে দেবীর চরণে অঞ্জলি ও ভোগ দিয়েছেন পুণ্যার্থীরা।
 
​ধর্মীয় রীতি অনুযায়ী, দশমীতে প্রতিমা বিসর্জনের আগে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একটি বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা বের হবে। এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদরঘাটে গিয়ে শেষ হবে।
 
​এ বছর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দুর্গাপূজার ছুটি নির্বাহী আদেশে বাড়িয়ে তিন দিন করে সরকার। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের লম্বা ছুটিতে পূজার আনন্দ এবার কয়েক গুণ বেড়ে যায়।
 
​বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
​দিনটি উপলক্ষে সরকারি ছুটি পালিত হচ্ছে।
​​​​​​
 এছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যম বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার