মঙ্গলবার (২০ অক্টোবর) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম কালবেলা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এর মধ্যে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান শিক্ষা মন্ত্রণালয়ে এই প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বর্তমানে চীন সফরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই ফল প্রকাশের এই প্রস্তাবিত তারিখ চূড়ান্ত করা হবে।
গত ২ জুলাই সারা দেশে একযোগে ৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
এ বছর ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডে পরীক্ষা শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লেগেছিল।
