বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি

১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৮:০৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৮:০৮:৪৬ অপরাহ্ন
১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি প্রতীকী ছবি।
চূড়ান্ত অনুমোদন পাওয়া এক হাজার ৬৯০ জন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকের আটকে থাকা অনুদান দ্রুত ছাড় করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত এমপিও নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে একটি স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।
 
​সোমবার (১৯ অক্টোবর) অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটির পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
 
​সংগঠনটির মহাসচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেন শিক্ষকদের পক্ষে এই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন।
 
​স্মারকলিপিতে বলা হয়, গত বছরের ১০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ শূন্য পদে কর্মরত এক হাজার ৬৯০ জন শিক্ষকের অনুদানের চূড়ান্ত অনুমোদন দিয়েছিল।
​কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সেই অনুদানের অর্থ ছাড় করা হয়নি। এর ফলে চরম আর্থিক সংকটে দিন পার করছেন এই শিক্ষকরা।
​শিক্ষকদের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—চলতি বছরের জুলাই মাস থেকে অনুদান ছাড় করা এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে এমপিও নীতিমালা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো।
 
​এছাড়া যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনুদানবঞ্চিত অন্যান্য শিক্ষকদেরও নিয়মিত মাসিক অনুদানের আওতায় আনার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ দ্রুত বুঝিয়ে দেওয়ারও আহ্বান জানানো হয়।
 
​স্মারকলিপিতে আরও বলা হয়, বিগত ২০২৫ সালে শিক্ষকদের তীব্র আন্দোলনের পর স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হলেও তা এখনো আলোর মুখ দেখেনি।
​শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অধিদপ্তরের মহাপরিচালকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক নেতারা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড