বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০১:০৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০১:০৬:২৯ অপরাহ্ন
‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’
শুধু বিরোধিতার খাতিরে স্বৈরাচারী শক্তিকে ফিরে আসার সুযোগ দেওয়া হলে তা মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
 
​সোমবার (১৯ অক্টোবর) স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
 
​প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ খুব ভালো করেই দেখতে পাচ্ছে যে বিরোধী দল কেবল বিরোধিতার জন্যই সরকারের সমালোচনা করে যাচ্ছে। তবে এই বিরোধিতার সুযোগ নিয়ে যদি স্বৈরাচারকে পুনর্বাসনের পথ তৈরি করে দেওয়া হয়, সেটি দেশের জন্য কখনোই ভালো ফল বয়ে আনবে না।
 
​তিনি সতর্ক করে বলেন, এমন কিছু করা হলে তা শুধু জুলাইয়ের শহীদদের সঙ্গেই নয়, বরং একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গেও গাদ্দারি করার শামিল হবে।
 
​উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের অনুপস্থিতি নিয়েও আক্ষেপ প্রকাশ করেন তারেক রহমান। তিনি জানান, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিরোধী দলের নেতা ও শীর্ষস্থানীয় ব্যক্তিদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।
 
​সরকারপ্রধান বলেন, সরকারের সঙ্গে তাদের রাজনৈতিক দূরত্ব থাকতেই পারে। তবে সরকারি এই মঞ্চে না এলেও অন্তত জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি সম্মান জানাতে তাদের আসা উচিত ছিল।
 
​প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও আত্মত্যাগকারী এই মানুষদের কারণেই আজ অনেকে বিরোধী দলের আসনে বসার সুযোগ পেয়েছেন। তারা অনুষ্ঠানে এলে বোঝা যেত, বিএনপি যেভাবে জুলাইকে ধারণ করে, বিরোধী দলও সেভাবেই ধারণ করে।
​দেশের মানুষের ভাগ্য বদলের লক্ষ্যেই সরকার নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থন নিয়েই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার কঠিন দায়িত্ব পালন করছে।
 
​বিরোধী দল মানেই জনগণের প্রকৃত প্রতিনিধি আর সরকারি দল মানেই জনগণের স্বার্থ দেখছে না—এমন নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। শুধু দোষারোপের রাজনীতি বা 'ব্লেম গেম' পরিহার করে সবাইকে দেশের স্বার্থে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন

নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন