শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল হামলা, আহত ১

ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১২:৫৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১২:৫৭:১৮ অপরাহ্ন
ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
রাজধানীতে ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা ও চারপাশের পরিচ্ছন্নতা পরিস্থিতি সরাসরি দেখতে বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি একটি হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন।
​শনিবার (১৭ অক্টোবর) সকালে সরকারি সংবাদ সংস্থা বাসসের এক প্রতিবেদনে প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের তথ্য জানানো হয়েছে।
​প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, দিনের শুরুতে প্রধানমন্ত্রী রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন তিনি।
 
​এ সময় তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও অপারেশন থিয়েটারসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তবে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন সরকারপ্রধান।
 
​হাসপাতালের পরিবেশ এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার দ্রুত উন্নতি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন তিনি।
 
​এরপর প্রধানমন্ত্রী রাজউক উত্তরা মডেল কলেজ পরিদর্শনে যান। সেখানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি এবং স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
 
​শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বিস্তারিত কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
​শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিরোধ। আর এই প্রতিরোধ গড়তে সবাইকে নিজেদের চারপাশ পরিষ্কার রাখার কাজে এগিয়ে আসতে হবে।
 
​ঢাকা শহরের বিশাল জনসংখ্যার কথা উল্লেখ করে তিনি বলেন, কেবল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী বা প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
 
​যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা রোধে সামাজিক সচেতনতা তৈরির ওপরও জোর দেন তিনি। এছাড়া ডাস্টবিন ও গাছের চারা চুরির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।
 
​পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের নিজেদের ও স্বজনদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গাছপালা কমে যাওয়ায় শহরে তাপমাত্রা বাড়ছে, তাই বাসযোগ্য নগর গড়তে সবুজায়নের বিকল্প নেই।
 
​উল্লেখ্য, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় গত ১২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে সরকার।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী

ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী