শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল হামলা, আহত ১ মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা

নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৭:৫৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৭:৫৬:০০ পূর্বাহ্ন
নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের সুবিধা পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে তারা বর্ধিত এই বেতন-ভাতা হাতে পেতে পারেন।
 

শুক্রবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।
 

জানা গেছে, সরকারি চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন পে-স্কেলের পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ফলে চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গেই তারা তিন মাসের বকেয়া টাকা বুঝে পেতে পারেন।
 

তবে বেসরকারি খাতের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এই সুবিধা কার্যকর হওয়ার বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সময়সীমা চূড়ান্ত হয়নি। এর জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আদেশের দিকে তাকিয়ে আছে শিক্ষা মন্ত্রণালয়।
 

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, এমপিওভুক্ত শিক্ষকরা যাতে দ্রুত নতুন স্কেলে বেতন-ভাতা পান, সে বিষয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই একটি সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করলেও নির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেননি তিনি।
 

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
 

এর মধ্যে মাউশির অধীনে প্রায় চার লাখ এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছেন পৌনে দুই লাখ শিক্ষক-কর্মচারী। এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় কর্মরত আছেন আরও ২৩ হাজারের বেশি জনবল।
 

নতুন পে-স্কেল চূড়ান্তভাবে কার্যকর হলে এই বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর মূল বেতন ও বাড়িভাড়া ভাতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে। বর্তমানে তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পেয়ে থাকেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী