শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল হামলা, আহত ১ মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা

সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৭:৩৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৭:৩৯:০১ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে চলন্ত ট্রাক থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ৪০০টি গ্যাস সিলিন্ডার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করার পাশাপাশি লুণ্ঠিত কিছু সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ।
 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান গণমাধ্যমকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দিবাগত রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- বগুড়ার শাহজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তার সহযোগী সাকিব হোসেন (২০) এবং সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।
 

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে রায়গঞ্জের চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫-১৬ জনের একটি দল ট্রাকটির গতিরোধ করে।
 

এ সময় তারা চালক আসিফসহ ট্রাকে থাকা অন্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পুরো ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে ভোর ৪টার দিকে ষোলমাইল এলাকার একটি ফাঁকা সড়কে ট্রাকটি থামিয়ে দুটি মিনি ট্রাকে করে সবগুলো সিলিন্ডার লুট করে নিয়ে যায় ডাকাতরা।
 

লুটপাটের সময় চালক ও হেলপারের কাছ থেকে নগদ ৮৬ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। পরে এ ঘটনায় নারায়ণগঞ্জের বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
 

মামলার সূত্র ধরে গত রাতে অভিযান চালিয়ে চক্রের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের হেফাজত থেকে লুট হওয়া ৪৮টি গ্যাস সিলিন্ডার উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে এরই মধ্যে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী