শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল হামলা, আহত ১ মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা

কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৭:৩৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৭:৩৪:৩৯ পূর্বাহ্ন
কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে ভুলবশত ঢুকে পড়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মাদকবিরোধী একটি অভিযানে অংশ নিতে গিয়ে তারা এই ঘটনার শিকার হন।
 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।
 

বিএসএফের হাতে আটক হওয়া ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন— সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান এবং কনস্টেবল রোহিত দেওয়ান।
 

ওসি ফারুক হোসেন জানান, ওই দুই পুলিশ সদস্য রাতে সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের কাজে গিয়েছিলেন। সেখানে সদ্য নিয়োগ পাওয়া কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারিকে ধাওয়া করতে থাকেন।
 

একপর্যায়ে ধাওয়া করতে করতে তিনি ভুল করে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার অতিক্রম করে ভেতরে ঢুকে পড়েন। এ সময় স্থানীয় মাদক কারবারিরা তাকে ঘেরাও করে আটকে রাখে।
 

পরবর্তীতে আটকের খবর পেয়ে কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে সেখানে ছুটে যান এএসআই ইমরান। তখন তাকেও ধরে নিয়ে যায় বিএসএফ।
 

বর্তমানে আটক হওয়া পুলিশের এই দুই সদস্যকে দেশে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী