বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল হামলা, আহত ১ মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা এনসিপির কমিটিতে নাম, সাময়িক বরখাস্ত ভোলার প্রাণিসম্পদ কর্মকর্তা ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক শুরু, আলোচনায় জ্বালানি সংকট ও এআই সীমান্তবর্তী ২,৭২৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে মন্দার আশঙ্কা দিল্লির আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত, অভিযোগ দিলীপ ঘোষের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা

দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৭:১৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৭:৪৪:৪১ অপরাহ্ন
দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ কর্মসূচি ৬ দিনের জন্য স্থগিত করা হয়েছে। পূজার প্রতি সম্মান জানিয়ে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত দুটি সংগঠন।
 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সাজেক কারবারী অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকের মার্চালং বাজারেও শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। স্থানীয় পূজা উদযাপন কমিটির বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে।
 

সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক বিবৃতিতে অবরোধ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

বিবৃতিতে সংগঠন দুটির শীর্ষ নেতারা স্পষ্ট করেছেন, তাদের এই আন্দোলন কোনো জাতি, ধর্ম বা রাজনৈতিক দলের প্রভাবে বা বিরুদ্ধে নয়। মূলত সাজেক এলাকার মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তার অভাবেই এই কর্মসূচি দেওয়া হয়েছিল।
 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত সাজেকবাসীর তিন দফা দাবি ও শর্ত পূরণ না করে, তবে দুর্গোৎসব শেষে আবারও কঠোর সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
 

পরবর্তী কর্মসূচির বিষয়ে যথাসময়ে নতুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
 

একইসঙ্গে এলাকায় শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন আন্দোলনকারী নেতারা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক

জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক