বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল হামলা, আহত ১ মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা এনসিপির কমিটিতে নাম, সাময়িক বরখাস্ত ভোলার প্রাণিসম্পদ কর্মকর্তা ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক শুরু, আলোচনায় জ্বালানি সংকট ও এআই সীমান্তবর্তী ২,৭২৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে মন্দার আশঙ্কা দিল্লির আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত, অভিযোগ দিলীপ ঘোষের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা ১২ কেজি সম্পত্তি নিয়ে বিরোধ, দেড় লাখ টাকার চেক দেওয়ায় ১৬ ঘণ্টা পর বাবার দাফনে সম্মতি মেয়ের আইএমএফের ঋণ কর্মসূচির সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:৪৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:৪৫:০৪ অপরাহ্ন
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

পবিত্র শহর মক্কার একটি মসজিদের ভেতর অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এই সর্বোচ্চ সাজা দেওয়া হয়।
 

বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে দেশটির সংবাদমাধ্যম ‘আজেল’ এ খবর জানিয়েছে।
 

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির এবং সিতি আখতার।
 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নিরাপত্তা রক্ষীরা তাদের গ্রেপ্তার করে।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে মামলাটি বিচারিক আদালতে উঠলে বিচারক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ডের রায় দেন।
 

বিবৃতিতে আরও বলা হয়, অপরাধের মাত্রা এবং পবিত্র স্থান ও সময়ের পবিত্রতা নষ্ট করার বিষয়টি বিবেচনায় নিয়েই আদালত এই কঠোর রায় দিয়েছেন। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর রাজকীয় আদেশের মাধ্যমে এই সাজা কার্যকর করা হয়।
 

সৌদি সরকার স্পষ্ট জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন বা এ জাতীয় যেকোনো অনৈতিক কাজে জড়ালে ইসলামী আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
 

ভবিষ্যতে কেউ এমন অপরাধের চেষ্টা করলে তাকেও ভয়াবহ আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব