বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল হামলা, আহত ১ মালয়েশিয়া যুবদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা এনসিপির কমিটিতে নাম, সাময়িক বরখাস্ত ভোলার প্রাণিসম্পদ কর্মকর্তা ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক শুরু, আলোচনায় জ্বালানি সংকট ও এআই সীমান্তবর্তী ২,৭২৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে মন্দার আশঙ্কা দিল্লির আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত, অভিযোগ দিলীপ ঘোষের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা ১২ কেজি সম্পত্তি নিয়ে বিরোধ, দেড় লাখ টাকার চেক দেওয়ায় ১৬ ঘণ্টা পর বাবার দাফনে সম্মতি মেয়ের আইএমএফের ঋণ কর্মসূচির সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী দেবিদ্বারে মাদ্রাসার পরিচিতি ও আলোচনা সভা, শেষে বিশেষ মোনাজাত

সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৮:৫৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৮:৫৬:২৩ পূর্বাহ্ন
সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের আপত্তিকর ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এমন কাজকে স্রেফ বিনোদন নয়, বরং ভয়ংকর অপরাধ বলে আখ্যায়িত করেছেন তিনি।
 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে চলমান এই ইস্যু নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই অভিনেত্রী।
 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজ হ্যাক হওয়ার পর সেখানে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা তারকাদের বেশ কিছু আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ওই সংবাদমাধ্যমটি হ্যাকিংয়ের কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক থামেনি।
 

এমন পরিস্থিতির মধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন মেহজাবীন। তিনি তার পোস্টে লিখেছেন, 'এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়, বরং অপরাধ।'
 

মেহজাবীনের মতে, যখন শত শত মানুষ এ ধরনের ক্ষতিকর কনটেন্ট শেয়ার করতে থাকেন, তখন এটি আর একক কোনো অপরাধের পর্যায়ে থাকে না। বরং এটি সমাজের এক ভয়ংকর অবক্ষয়ের চিত্রই সামনে নিয়ে আসে।
 

এই অভিনেত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, 'একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত! এমন কথা এখন আর বলতে ইচ্ছে করে না। কারণ কাউকে মানুষ হিসেবে সম্মান করতে হলে তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?'
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক বা ট্রেন্ডিংয়ে থাকার অসুস্থ প্রতিযোগিতারও কড়া সমালোচনা করেন তিনি। মেহজাবীন বলেন, কনটেন্ট তৈরি করা অনেকের জীবিকার মাধ্যম হতে পারে ঠিকই, কিন্তু অন্যের অপমান ও অসম্মান কীভাবে কারও উপার্জনের মাধ্যম হতে পারে, তা বোধগম্য নয়।
 

জনপ্রিয়তা বা অর্থের লোভে অন্যকে এভাবে অপদস্থ করার প্রবণতাকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।
 

সবশেষে মেহজাবীন এ ধরনের আপত্তিকর কনটেন্ট শেয়ারকারীদের নিজেদের বিবেকবোধ জাগ্রত করার আহ্বান জানান। অপরাধীদের এমন জঘন্য কাজে শামিল হয়ে নিজেদের বিবেকহীনতার পরিচয় না দেওয়ার অনুরোধ জানান ছোট পর্দার জনপ্রিয় এই তারকা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন

সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন