মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা এনসিপির কমিটিতে নাম, সাময়িক বরখাস্ত ভোলার প্রাণিসম্পদ কর্মকর্তা ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক শুরু, আলোচনায় জ্বালানি সংকট ও এআই সীমান্তবর্তী ২,৭২৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে মন্দার আশঙ্কা দিল্লির আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত, অভিযোগ দিলীপ ঘোষের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা ১২ কেজি সম্পত্তি নিয়ে বিরোধ, দেড় লাখ টাকার চেক দেওয়ায় ১৬ ঘণ্টা পর বাবার দাফনে সম্মতি মেয়ের আইএমএফের ঋণ কর্মসূচির সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী দেবিদ্বারে মাদ্রাসার পরিচিতি ও আলোচনা সভা, শেষে বিশেষ মোনাজাত জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীনবরণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ইন্টারনেট বন্ধ

তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:৩৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:৩৮:২৮ পূর্বাহ্ন
তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা

শরতের পরিষ্কার আকাশে আবারও দেখা মিলেছে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা।
 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এর মধ্যে তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারের পাশের মহানন্দা নদীর তীর থেকে শৃঙ্গটি সবচেয়ে স্পষ্ট দেখা যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 

সূর্যের আলো বদলানোর সঙ্গে সঙ্গে বরফে ঢাকা পাহাড়ের রূপও বদলে যাচ্ছে। কখনো শুভ্র সাদা, কখনো সোনালি আভায় ধরা দিচ্ছে দূরের এই পর্বতশৃঙ্গ।
 

প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময়ে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবারও সেই দৃশ্য দেখতে ভোর থেকেই বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন মানুষ। কেউ ক্যামেরায় ছবি তুলছেন, কেউবা মুঠোফোনে ধরে রাখছেন স্মরণীয় মুহূর্ত।
 

রাজশাহী থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা পর্যটক মোখলেছুর রহমান জানান, আকাশ পরিষ্কার থাকায় তাঁরা কাঙ্ক্ষিত পর্বতশৃঙ্গটি দেখতে পেয়েছেন। এতে তাঁরা আনন্দিত।
 

গাজীপুর থেকে পরিবারের সঙ্গে আসা পর্যটক আইরিন আক্তার বলেন, ভোরে মেঘ ও কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছিল না। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও পাহাড়ের সৌন্দর্য চোখে পড়ে।
 

কাঞ্চনজঙ্ঘা দেখার পাশাপাশি পর্যটকেরা ঘুরে দেখছেন মহানন্দা নদীর তীর, বিস্তীর্ণ চা-বাগান ও সীমান্তঘেঁষা বিভিন্ন প্রাকৃতিক স্থান। এতে তেঁতুলিয়ায় ভ্রমণপিপাসু মানুষের আনাগোনাও বাড়ছে।
 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ তৈরি হয়। আকাশ পরিষ্কার থাকায় মঙ্গলবার শৃঙ্গটির সৌন্দর্য দেখা যাচ্ছে। তবে ভ্রমণে যাওয়ার আগে আকাশের অবস্থা বিবেচনায় নেওয়া উচিত।
 

পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন জানান, শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা পঞ্চগড়ে বেড়াতে আসেন। কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা

জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা