মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা এনসিপির কমিটিতে নাম, সাময়িক বরখাস্ত ভোলার প্রাণিসম্পদ কর্মকর্তা ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক শুরু, আলোচনায় জ্বালানি সংকট ও এআই সীমান্তবর্তী ২,৭২৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে মন্দার আশঙ্কা দিল্লির আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত, অভিযোগ দিলীপ ঘোষের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা ১২ কেজি সম্পত্তি নিয়ে বিরোধ, দেড় লাখ টাকার চেক দেওয়ায় ১৬ ঘণ্টা পর বাবার দাফনে সম্মতি মেয়ের আইএমএফের ঋণ কর্মসূচির সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী দেবিদ্বারে মাদ্রাসার পরিচিতি ও আলোচনা সভা, শেষে বিশেষ মোনাজাত জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীনবরণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ইন্টারনেট বন্ধ

সীমান্তবর্তী ২,৭২৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:১৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:১৩:১৫ পূর্বাহ্ন
সীমান্তবর্তী ২,৭২৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সীমান্তবর্তী ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কাজে প্রায় ১০ হাজার সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
 

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপ এবং বিজিবির ব্যাটালিয়ন সদরদপ্তরের আশপাশের এলাকায় এই নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে।
 

বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, দুর্গাপূজা ঘিরে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বিজিবি সদস্যরা।
 

দুর্গম ও দূরবর্তী এলাকায় দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছে দিতে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
 

ঢাকায় বিজিবি মোতায়েনের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী দায়িত্বের পরিধি নির্ধারণ করা হবে। প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি থাকবে।
 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা

জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা