শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে শান্তি না এলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে, আশঙ্কা ট্রাম্পের আন্দালুসিয়া থেকে জাতীয় রাজনীতি, স্পেনে প্রভাব বাড়ছে কট্টর ডানপন্থি ভক্সের নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত প্রধানমন্ত্রীর নির্দেশে হজের বিমানভাড়া কমেছে, জানালেন ধর্মমন্ত্রী ঘরোয়া আয়োজনে বিয়ে সারলেন মিমি, ৫ ডিসেম্বর পাহাড়ে মালাবদল ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, প্রথম ফ্লাইট সন্ধ্যা ৭টায় এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা দিলেন আজহারী, রাজশাহী দিয়ে শুরু আওয়ামী লীগ আমলে গুম-খুনের অভিযোগ, তথ্য নিতে জেলায় জেলায় গণশুনানির উদ্যোগ ওমানের জাতীয় দিবসে ৩৪৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা বিশ্ববাজারে আবার কমলো স্বর্ণের দাম কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: শামসুন্নাহারের মৃত্যু, দগ্ধ পাঁচজনের চারজনই মারা গেলেন ঘরের মঞ্চে মিস ইউনিভার্স হলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো ইউক্রেনে যুদ্ধ থামলেও রুশ গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনায় অটল ইইউ ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিকদের বিক্ষোভ এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে বৈশ্বিক ঐকমত্য চান জাতিসংঘ মহাসচিব থানায় হামলা-ভাঙচুরের পর ফেসবুক লাইভে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার গাজা যুদ্ধের পর ইসরাইলি বাহিনীতে বাড়ছে আত্মহত্যা, এ বছর ২৩ জন দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প অনুভূত

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৭:৩১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৭:৩১:৪৭ অপরাহ্ন
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
 

সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া দুই কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।
 

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে, আসামিদের আইনজীবী আব্দুল্লাহ আল মুনসুর রিপন রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন।
 

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকেল পাঁচটার দিকে দুই আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে কড়া পুলিশি নিরাপত্তায় তাঁদের এজলাসে হাজির করা হয়।
 

তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়েছে, দুই সাবেক কর্মকর্তা রাজধানীর পল্লবী থানা এলাকার একটি বাসায় অবস্থান করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল উপকরণ তৈরি ও প্রচার করছিলেন।
 

আবেদনে আরও বলা হয়, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁরা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পুলিশের দাবি, তাঁদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের পুনরুত্থান এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত হওয়া।
 

একটি ফেসবুক পেজ ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
 

পুলিশের আবেদনে ২০১৮ সালে অনুষ্ঠিত একটি গোলটেবিল বৈঠকের প্রসঙ্গও এসেছে। এতে বলা হয়, ওই বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে দুই কর্মকর্তা ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ গঠন করেন। পরে সংগঠনটির ১০১ সদস্যের কমিটি করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
 

এ ছাড়া, সংগঠনটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগের তথ্য পাওয়ার দাবিও করেছে পুলিশ। এসব বিষয় যাচাই ও তদন্তের স্বার্থেই আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
 

এর আগে রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে ওই দুই সাবেক সেনা কর্মকর্তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মধ্যপ্রাচ্যে শান্তি না এলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে, আশঙ্কা ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে শান্তি না এলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে, আশঙ্কা ট্রাম্পের