G-RSCNNBVZH2
শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

হঠাৎ কমলো সোনার দাম

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ০৮:১৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৪ ১২:২৯:২৩ পূর্বাহ্ন
হঠাৎ কমলো সোনার দাম
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের বাজারে সোনার দাম কমলো। মঙ্গলবার (১৯ মার্চ) দেওয়া বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের সোনার ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
স্ংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২০ মার্চ) থেকে নতুন এই দাম কার্যকর করা হবে।
 
সোনার নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৯৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ৮১৬।
 
এর আগে, গত ৬ মার্চ বাজুস দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনা ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ভরি ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করেছিল। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। আর ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার ৯২ হাজার ৩৭৯ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ৭৬ হাজার ৯৮২ টাকা।
 
প্রসঙ্গত, বাজুস চলতি বছর এ নিয়ে চারবার সোনার দাম সমন্বয় করল। আর ২০২৩ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা