শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ইন্টারনেট বন্ধ মহালয়া আজ, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজায় শুরু দুর্গোৎসব প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক হীড বাংলাদেশে চাকরি, মাসিক বেতন ৪০ হাজার টাকা বসনিয়ায় অনিয়মিত সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ বাঘাইছড়ির ইমামপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি বিশ্ব ডিম দিবস আজ, ৩০ বছরে পা দিল দিবসটি আ. লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশের পোস্টাল ভোটিং মডেল নিতে চায় নেপাল ও শ্রীলঙ্কা বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ ৮ কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারে পুলিশের সমন্বিত অভিযান সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তি রুখবে নতুন শ্রমিক কমিটি: রিজভী বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:০৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:০৭:১৩ অপরাহ্ন
দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

দিনাজপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্টদের মধ্যে ল্যাপটপ বিতরণ করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
 

শনিবার (১০ অক্টোবর) দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। ১০ ও ১১ অক্টোবর প্রতিদিন সকাল ৯টা থেকে এ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর আমীন শরীফ।
 

‘ব্যক্তি নয়, পরিবারই হলো উন্নয়নের মূল একক’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণের লক্ষ্য ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি করা। বিশেষ করে তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ ও কর্মসূচির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
 

শহর সমাজসেবা কার্যালয়, দিনাজপুর এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুর সদরের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি ল্যাপটপ বিতরণের মাধ্যমে কর্মসূচির তথ্য ব্যবস্থাপনা ও বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে