শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ইন্টারনেট বন্ধ মহালয়া আজ, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজায় শুরু দুর্গোৎসব প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক হীড বাংলাদেশে চাকরি, মাসিক বেতন ৪০ হাজার টাকা বসনিয়ায় অনিয়মিত সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ বাঘাইছড়ির ইমামপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি বিশ্ব ডিম দিবস আজ, ৩০ বছরে পা দিল দিবসটি আ. লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশের পোস্টাল ভোটিং মডেল নিতে চায় নেপাল ও শ্রীলঙ্কা বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ ৮ কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারে পুলিশের সমন্বিত অভিযান সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তি রুখবে নতুন শ্রমিক কমিটি: রিজভী বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন

মহালয়া আজ, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজায় শুরু দুর্গোৎসব

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ১০:০৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ১০:০৩:০৭ পূর্বাহ্ন
মহালয়া আজ, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজায় শুরু দুর্গোৎসব

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আজ উদ্‌যাপিত হচ্ছে শুভ মহালয়া। এর মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হচ্ছে দেবীপক্ষ।
 

শনিবার (১০ অক্টোবর) মহালয়া উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চণ্ডীপাঠ, বিশেষ পূজা ও নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।
 

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়া পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ। এদিন প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন অনেকে।
 

মহালয়ার ভোরে নদী বা জলাশয়ে জল, তিলসহ বিভিন্ন উপকরণ অর্পণ করে পূর্বপুরুষদের উদ্দেশে শ্রদ্ধা জানানোর রীতি রয়েছে। পাশাপাশি চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসবের আগমনী পর্ব।
 

পুরাণের বর্ণনা অনুযায়ী, মহিষাসুরের অত্যাচার থেকে দেবতাদের রক্ষা করতে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তিতে সৃষ্ট দেবী বিভিন্ন দেবতার অস্ত্রে সজ্জিত হয়ে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। নয় দিনের সেই যুদ্ধে অসুরকে পরাজিত ও বধ করেন দেবী।
 

দুর্গোৎসবের সূচনাপর্ব হিসেবে মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। এ উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা উদ্‌যাপন কমিটি বিশেষ ধর্মীয় কর্মসূচির আয়োজন করে থাকে।
 

সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
 

মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হওয়ায় ভক্তদের মধ্যে দুর্গাপূজাকে ঘিরে উৎসবের প্রস্তুতি ও প্রত্যাশা আরও বাড়বে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ