শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ইন্টারনেট বন্ধ মহালয়া আজ, ১৬ অক্টোবর ষষ্ঠীপূজায় শুরু দুর্গোৎসব প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক হীড বাংলাদেশে চাকরি, মাসিক বেতন ৪০ হাজার টাকা বসনিয়ায় অনিয়মিত সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ বাঘাইছড়ির ইমামপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি বিশ্ব ডিম দিবস আজ, ৩০ বছরে পা দিল দিবসটি আ. লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশের পোস্টাল ভোটিং মডেল নিতে চায় নেপাল ও শ্রীলঙ্কা বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ ৮ কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারে পুলিশের সমন্বিত অভিযান সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তি রুখবে নতুন শ্রমিক কমিটি: রিজভী বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৯:৫৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৯:৫৬:১০ পূর্বাহ্ন
প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

প্রবাসী বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার সুযোগ সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় দেশে অর্থ জমা রাখা, খরচ, বিনিয়োগ এবং জমার বিপরীতে ঋণ নেওয়ার মতো সুবিধা পাবেন প্রবাসীরা।
 

বাংলাদেশ ব্যাংকের ২৩ জুন ২০২৬ তারিখের সার্কুলারে এ হিসাব খোলা ও পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ উদ্যোগের লক্ষ্য প্রবাসীদের ব্যাংকিং সেবা সহজ করা এবং বৈধ পথে রেমিট্যান্স ও বিনিয়োগ উৎসাহিত করা। 
 

নতুন ব্যবস্থায় প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে সঞ্চয়ী, চলতি ও মেয়াদি হিসাব খুলতে পারবেন। অনুমোদিত ব্যাংকের প্রযোজ্য নিয়ম অনুযায়ী এসব হিসাব পরিচালনা করতে হবে।
 

বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস বা অনুমোদিত মানি ট্রান্সফার সেবার মাধ্যমে পাঠানো অর্থ এ হিসাবে জমা রাখা যাবে। প্রবাসীদের নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাব থেকে টাকা রূপান্তর করে জমা দেওয়ার সুযোগও রয়েছে।
 

হিসাবে থাকা অর্থ দিয়ে দেশে বিভিন্ন খরচ মেটানো, অন্য হিসাবে অর্থ স্থানান্তর এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে। প্রযোজ্য নিয়ম মেনে হিসাবের অর্থের বিপরীতে ঋণ নেওয়ার সুবিধাও থাকবে।
 

এ ছাড়া হিসাবের মূল টাকা এবং তা থেকে অর্জিত সুদ বা মুনাফা বিদেশে পাঠানোর সুযোগ রাখা হয়েছে। ফলে দেশে বিনিয়োগ বা সঞ্চয় করা অর্থ প্রয়োজনে বিদেশে ফেরত নেওয়ার পথও থাকছে। 
 

প্রবাসীদের ব্যাংকিং সেবা সহজ করতে ডিজিটাল ব্যবস্থায় হিসাব খোলা ও অনলাইন ব্যাংকিংয়ের সুবিধাও দেওয়ার কথা বলা হয়েছে। তবে হিসাব খোলা ও লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের গ্রাহক পরিচিতি যাচাই এবং অর্থপাচার প্রতিরোধসংক্রান্ত বিধি অনুসরণ করতে হবে।
 

নতুন সুবিধার আওতায় হিসাব খোলা, অর্থ জমা, বিনিয়োগ ও বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য বৈদেশিক মুদ্রা বিধিমালা অনুসরণ করা জরুরি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ