শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি বিশ্ব ডিম দিবস আজ, ৩০ বছরে পা দিল দিবসটি আ. লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশের পোস্টাল ভোটিং মডেল নিতে চায় নেপাল ও শ্রীলঙ্কা বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ ৮ কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারে পুলিশের সমন্বিত অভিযান সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তি রুখবে নতুন শ্রমিক কমিটি: রিজভী বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’, নিয়োগ হবে এসএসসির মাধ্যমে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক

বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ ৮ কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১০:৩৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১০:৩৩:৪৩ পূর্বাহ্ন
বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ ৮ কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা

বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে মার্কিন কর্মীদের চাকরিচ্যুত করার অভিযোগে মাইক্রোসফটসহ আটটি প্রযুক্তি প্রতিষ্ঠানের নতুন ও বিচারাধীন স্থায়ী নিয়োগসংক্রান্ত আবেদন (পার্ম) আর অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই সিদ্ধান্তের কথা জানান দেশটির শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং।
 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, এসব প্রতিষ্ঠান এইচ-১বি (H-1B) ভিসা কর্মসূচির অপব্যবহার করে আমেরিকান কর্মীদের বদলে বিদেশি কর্মী নিয়োগ করছে। তাঁর অভিযোগের মূল নিশানায় রয়েছে মাইক্রোসফট। ভ্যান্সের দাবি, মাইক্রোসফট একই সময়ে প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করেছে এবং ৬ হাজার ৮০০টি এইচ-১বি ভিসার আবেদন করেছে। এর মাধ্যমে মার্কিন কর্মীদের সরিয়ে কম মজুরিতে বিদেশি কর্মী নিয়োগের চেষ্টা চলছে। ভ্যান্স বলেন, ‘আমেরিকার অন্য কোনো কোম্পানি মাইক্রোসফটের চেয়ে বেশি এই ব্যবস্থার অপব্যবহার করেনি।’
 

মাইক্রোসফট ছাড়াও অ্যাডোবি, কগনিজেন্ট, ইনফোসিস, টাটা, উইপ্রো, এইচসিএল ও ক্যাপজেমিনির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছেন ভ্যান্স। শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং জানান, মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ‘ভিসা তৈরির কারখানায়’ পরিণত হয়েছে এবং তারা বিদেশি কর্মী দিয়ে যুক্তরাষ্ট্রকে ভাসিয়ে দিচ্ছে।
 

মাইক্রোসফটের বক্তব্য এইচ-১বি ভিসা কর্মসূচির অপব্যবহারের অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেছে মাইক্রোসফট। কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের অধিকাংশ কর্মীই আমেরিকান। গত অর্থবছরে কোম্পানির দাখিল করা এইচ-১বি ভিসার আবেদনের ৮০ শতাংশই ছিল আগে থেকে কর্মরত কর্মীদের জন্য; নতুন কর্মী নিয়োগের জন্য নয়। এ ছাড়া এসব আন্তর্জাতিক কর্মীকে একই পর্যায়ের মার্কিন কর্মীদের সমান পারিশ্রমিকই দেওয়া হয়।
 

মজার বিষয় হলো, হোয়াইট হাউসে মাইক্রোসফটের বিরুদ্ধে যখন এমন কঠোর সমালোচনা চলছে, ঠিক ওই দিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রযুক্তি উদ্ভাবনের জন্য একটি বিশেষ পদক গ্রহণ করেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। নাদেলাকে পদক দিতে পেরে হোয়াইট হাউস ‘সম্মানিত’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে একই দিন ভ্যান্স মাইক্রোসফটকে সতর্ক করে বলেন, ‘আপনারা একটি মহান আমেরিকান কোম্পানি। আপনাদের অবশ্যই আমেরিকান কর্মী নিয়োগ করতে হবে। আমেরিকান কর্মীদের ছাঁটাই করে তাদের জায়গায় বিদেশি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে পারেন না।’
 

উল্লেখ্য, এইচ-১বি হলো বিশেষায়িত দক্ষতার পেশায় বিদেশি কর্মী নিয়োগের মার্কিন ভিসা কর্মসূচি, যা বছরে সর্বোচ্চ ৮৫ হাজারে সীমাবদ্ধ। আর ‘পার্ম’ কর্মসূচি হলো বিদেশি কর্মীদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার (গ্রিন কার্ড) অনুমতি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী