শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি বিশ্ব ডিম দিবস আজ, ৩০ বছরে পা দিল দিবসটি আ. লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশের পোস্টাল ভোটিং মডেল নিতে চায় নেপাল ও শ্রীলঙ্কা বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ ৮ কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারে পুলিশের সমন্বিত অভিযান সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তি রুখবে নতুন শ্রমিক কমিটি: রিজভী বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’, নিয়োগ হবে এসএসসির মাধ্যমে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক

নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারে পুলিশের সমন্বিত অভিযান

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১০:৩২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১০:৩২:১৩ পূর্বাহ্ন
নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারে পুলিশের সমন্বিত অভিযান

নাটোরে ভ্রমণে গিয়ে ব্যাগ চুরির শিকার হয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। তাঁর ব্যাগে থাকা ম্যাকবুক (ল্যাপটপ) ও ক্যামেরা গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এক সন্দেহভাজন তরুণের গতিবিধি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চুরি যাওয়া মালপত্র উদ্ধারে রেলওয়ে পুলিশসহ বিভিন্ন সংস্থা একযোগে অভিযান চালাচ্ছে।

 

নাটোর রেলওয়ে স্টেশনের আরএনবি কর্মকর্তা এএসআই আবু তালেব জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বুধবার বিকেলে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে এক তরুণের সঙ্গে নাটোর স্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল। এরপর ওই তরুণকে সঙ্গে নিয়ে স্টেশনের ভিআইপি বিশ্রামাগারে যান তিনি। সেখানে তরুণের কাছে ব্যাগটি রেখে পাশের একটি বুথে গেলে ওই তরুণ ব্যাগসহ সান্তাহারের দিকে যাওয়া একতা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। ফিরে এসে ব্যাগ ও তরুণকে না পেয়ে ক্রিল ল্যান্ডার সরাসরি নাটোর সদর থানায় গিয়ে ঘটনাটি জানান।

 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, জেলা পুলিশ জার্মান নাগরিকের চুরি যাওয়া মালপত্র উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রেলস্টেশনসহ বেশ কিছু স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধী শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এদিকে চুরি যাওয়া মালপত্রের খোঁজে বুধবার রাতেই রাজশাহী যান জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গতকাল দুপুরে তিনি জানান, নিজের জিনিসপত্র যাঁর কাছে রেখেছিলেন, তিনি নিজেকে ট্রেনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে তাঁর কাছে পাসপোর্ট ও মুঠোফোন নিরাপদে রয়েছে, কেবল ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর।

 

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, প্রথমে ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় এবং পরে রাত ১১টার দিকে মহিলা কলেজের আশপাশে দেখা যায়। এরপর আরএমপি, ডিবি ও এসআরবির সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালান। তবে ল্যাপটপটিতে কোনো সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ল্যাপটপটি বিক্রি করে দেওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়।
 

ওসি আরও জানান, গতকাল সকালে আবদুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হলে সেখানে থাকা তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায় পুলিশ। সেখানেও ল্যাপটপ বা ক্যামেরা উদ্ধার করা যায়নি। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া সন্দেহভাজন ব্যক্তির ছবি বিভিন্ন মাধ্যমে প্রচার করে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী