শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি বিশ্ব ডিম দিবস আজ, ৩০ বছরে পা দিল দিবসটি আ. লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশের পোস্টাল ভোটিং মডেল নিতে চায় নেপাল ও শ্রীলঙ্কা বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ ৮ কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারে পুলিশের সমন্বিত অভিযান সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তি রুখবে নতুন শ্রমিক কমিটি: রিজভী বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’, নিয়োগ হবে এসএসসির মাধ্যমে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক

বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১০:২৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১০:২৫:১০ পূর্বাহ্ন
বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার মজুতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ও গ্রস—উভয় হিসাব অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকে থাকা বৈদেশিক মুদ্রার পরিমাণ আরও বেড়েছে।
 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
 

সর্বশেষ তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকে দেশের গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৫ বিলিয়ন বা ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলারে।
 

একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বিপিএম-৬’ মানদণ্ড অনুযায়ী হিসাব করা নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৪ বিলিয়ন বা ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলারে।
 

এর আগের দিন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ১২৩ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। অন্যদিকে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের স্থিতি ছিল ৩১ হাজার ৩১১ দশমিক ১৯ মিলিয়ন ডলারে।
 

হিসাব বিশ্লেষণে দেখা যায়, মাত্র এক দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৩৪ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। পাশাপাশি আইএমএফের হিসাবে নিট রিজার্ভে যোগ হয়েছে আরও ৩৮ দশমিক ২৫ মিলিয়ন ডলার।
 

উল্লেখ্য, আন্তর্জাতিক মানদণ্ড ‘বিপিএম-৬’ অনুযায়ী মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি আর্থিক দায় বাদ দিয়ে ব্যবহারযোগ্য বা প্রকৃত নিট রিজার্ভের হিসাব চূড়ান্ত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি বেড়ে ২০০০ রিঙ্গিত, সুফল পাবেন লাখো বাংলাদেশি কর্মী