বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’, নিয়োগ হবে এসএসসির মাধ্যমে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’ সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন

কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০১:৫২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০১:৫২:২৪ অপরাহ্ন
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা

মোহাম্মদ নুরুল ইসলাম, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক বিধবা নারীকে (২৭) জোরপূর্বক ধর্ষণচেষ্টা, মারধর ও হত্যার হুমকির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দক্ষিণ চর মার্টিন এলাকার ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি করেন। এতে একমাত্র আসামি করা হয়েছে একই এলাকার বাসিন্দা নোমানকে (৩২)।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(৪)(খ) ধারাসহ দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩০৭ ও ৫০৬(২) ধারায় এ অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে কমলনগর থানাকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর ওই নারী বাবার বাড়িতে বসবাস করছেন। আসামি নোমান বিভিন্ন সময় তাঁকে অশালীন প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাঁরা নোমানকে সতর্ক করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নারী পাশের বাড়ি থেকে ফেরার পথে নোমান তাঁকে টেনেহিঁচড়ে রাস্তার পাশের একটি বাগানে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণের চেষ্টা, পরনের কাপড় ছিঁড়ে ফেলা এবং শ্লীলতাহানির ঘটনা ঘটে। ধস্তাধস্তির একপর্যায়ে আত্মরক্ষার চেষ্টা করলে নোমান শক্ত কাঠের লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটান। এতে তাঁর বাঁ হাতের বাহু ও কোমরের হাড়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর আইনি ব্যবস্থা নিলে ভুক্তভোগী নারী ও তাঁর সন্তানকে হত্যার হুমকি দেন অভিযুক্ত নোমান। ভুক্তভোগী জানান, তিনি প্রথমে কমলনগর থানায় এজাহার দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। এরপর তিনি ট্রাইব্যুনালের দ্বারস্থ হন।
 

বাদীর আইনজীবী মো. ইস্রাফিল জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে কমলনগর থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
 

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসামি নোমান দাবি করেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। মারামারির ঘটনাটি মূলত নারীদের মধ্যে ঘটেছে।’
 

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, আদালতের আদেশের কপি তাঁরা হাতে পেয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা

কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা