বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’, নিয়োগ হবে এসএসসির মাধ্যমে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’ সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন

শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০১:৩৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০১:৩৩:২৬ অপরাহ্ন
শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা

শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে বেশ কিছু নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব কার্ডের পণ্য, চুক্তি, লেনদেন, ফি, চার্জ ও কার্ড পরিচালনা পদ্ধতিসহ সব কার্যক্রমে কঠোরভাবে শরিয়াহ নীতি অনুসরণ করতে বলা হয়েছে।
 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকায় বলা হয়েছে, প্রচলিত সুদের পরিবর্তে ব্যাংকগুলোকে ‘কর্জ’ ও ‘উজরাহ’ (সেবা মূল্য) নীতি অনুসরণ করতে হবে। এই কার্ড ব্যবহার করে শরিয়াহ মতে নিষিদ্ধ পণ্য ও সেবা—যেমন মদ, জুয়া বা তামাকের মতো ক্ষেত্রে কোনো লেনদেন করা যাবে না। এ ছাড়া কার্ড পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলো গ্রাহকের ‘মুদারাবা’ বা বিনিয়োগকারী গ্রাহকদের সঞ্চিত আমানতের তহবিল ব্যবহার করতে পারবে না।
 

নির্দেশিকায় নগদ উত্তোলনের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। কার্ড ব্যবহার করে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের ফি নেওয়া যাবে, তবে উত্তোলিত টাকার ওপর শতাংশ হারে কোনো ফি আরোপ করা যাবে না। কার্ডের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ফি বা চার্জ পরিবর্তন করতে হলে গ্রাহককে কমপক্ষে ৩০ দিন আগে তা জানাতে হবে।
 

এতে আরও বলা হয়েছে, এই কার্ডের মাধ্যমে কেনাকাটা, নগদ উত্তোলন বা ইউটিলিটি বিল পরিশোধের মতো ক্ষেত্রে নেওয়া অর্থ ‘কর্জ হাসানা’ বা সুদমুক্ত ঋণ হিসেবে গণ্য হবে। এ ধরনের ঋণের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ বা সুবিধা আদায় করা যাবে না।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা

কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা