সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার গোপালগঞ্জে পাঁচ দিনে বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৫ নেতার পদত্যাগ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামছে ১১ দল টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২ জামায়াতসহ বিভিন্ন দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৯৪ হাজার টাকা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক দুই দশকের বেশি সময় পর আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী রমজান সামনে রেখে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪ ঢাকাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রমজানের তিন মাস আগেই ছোলার দাম বাড়তি, আরও বৃদ্ধির শঙ্কা বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, সাক্ষাৎকারের জন্য মনোনীত আরও ৭০ জন টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর আগুন আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার বাংলাদেশি হয়েও মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিক হিসেবে বন্দি শাহ জামাল, ১১ বছর ধরে অপেক্ষায় পরিবার জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত চীনে ট্রাম্প-শি-পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, জানাল হোয়াইট হাউজ

নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১২:৫১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১২:৫১:৫৭ অপরাহ্ন
নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা

‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন-২০২৬’ পাসের ফলে নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ বা নিঃস্বার্থ দাতার অঙ্গদানের আইনি সুযোগ তৈরি হয়েছে। এর ফলে দেশে লিভার ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও আইনজীবীরা মনে করছেন, এই আইনের কারণে রোগীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমার পাশাপাশি চিকিৎসাব্যয়ও অনেকটা সাশ্রয় হবে।
 

নতুন আইন অনুযায়ী, সুস্থ ও স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন যেকোনো জীবিত ব্যক্তি আর্থিক কোনো প্রলোভন ছাড়া স্বেচ্ছায় নিকটাত্মীয়ের বাইরের কোনো রোগীকেও অঙ্গ দান করতে পারবেন। তবে চক্ষু, চর্ম, টিস্যু ও অস্থিমজ্জা সংযোজনের ক্ষেত্রে নিকটাত্মীয় বা নিঃস্বার্থ দাতা হওয়ার বাধ্যবাধকতা থাকবে না। সরকার অনুমোদিত নির্দিষ্ট হাসপাতালগুলোই কেবল এই প্রতিস্থাপনের কাজ করতে পারবে। এ ছাড়া ব্রেইন ডেথ ঘোষিত ব্যক্তির অঙ্গদানের ক্ষেত্রেও সুস্পষ্ট আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে।
 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার জানান, নতুন আইনে ইমোশনাল ডোনারের সুযোগ সৃষ্টি হওয়ায় প্রচুর আবেদন আসছে। গত ১০ আগস্ট বিএমইউতে প্রথমবারের মতো ইমোশনাল ডোনার থেকে পাওয়া কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম জানান, ডোনারের সংজ্ঞায় সংকীর্ণতা দূর করতে তাঁর করা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনায় এই যুগান্তকারী পরিবর্তন এসেছে।
 

আইন অনুযায়ী, জীবিত দাতার বয়স ১৮ থেকে ৬৫ বছর এবং গ্রহীতার বয়স ২ থেকে ৭০ বছর হতে হবে। ব্রেইন ডেথ ঘোষিত দাতার ক্ষেত্রে বয়সসীমা ২ থেকে ৭০ বছর। এই আইনে মানবদেহের যেকোনো অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয়, বাণিজ্যিক সুবিধা লাভ বা এর প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিকট আত্মীয়তা সম্পর্কে মিথ্যা তথ্য দিলে বা প্ররোচিত করলে অনধিক ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। অন্যান্য বিধান লঙ্ঘনে ৩ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানার কথা বলা হয়েছে। কোনো চিকিৎসক এ ধরনের অপরাধে জড়ালে তাঁর রেজিস্ট্রেশন বাতিল হবে এবং সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল বা স্থগিত করা যাবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার

চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার