বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশিকা মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে বড় হামলার ছক ট্রাম্পের, প্রস্তুত পেন্টাগন বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’, নিয়োগ হবে এসএসসির মাধ্যমে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’ সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন

নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১২:৫১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১২:৫১:৫৭ অপরাহ্ন
নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে অঙ্গ, নতুন আইনে চিকিৎসায় বড় সুবিধা

‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন-২০২৬’ পাসের ফলে নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ বা নিঃস্বার্থ দাতার অঙ্গদানের আইনি সুযোগ তৈরি হয়েছে। এর ফলে দেশে লিভার ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও আইনজীবীরা মনে করছেন, এই আইনের কারণে রোগীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমার পাশাপাশি চিকিৎসাব্যয়ও অনেকটা সাশ্রয় হবে।
 

নতুন আইন অনুযায়ী, সুস্থ ও স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন যেকোনো জীবিত ব্যক্তি আর্থিক কোনো প্রলোভন ছাড়া স্বেচ্ছায় নিকটাত্মীয়ের বাইরের কোনো রোগীকেও অঙ্গ দান করতে পারবেন। তবে চক্ষু, চর্ম, টিস্যু ও অস্থিমজ্জা সংযোজনের ক্ষেত্রে নিকটাত্মীয় বা নিঃস্বার্থ দাতা হওয়ার বাধ্যবাধকতা থাকবে না। সরকার অনুমোদিত নির্দিষ্ট হাসপাতালগুলোই কেবল এই প্রতিস্থাপনের কাজ করতে পারবে। এ ছাড়া ব্রেইন ডেথ ঘোষিত ব্যক্তির অঙ্গদানের ক্ষেত্রেও সুস্পষ্ট আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে।
 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার জানান, নতুন আইনে ইমোশনাল ডোনারের সুযোগ সৃষ্টি হওয়ায় প্রচুর আবেদন আসছে। গত ১০ আগস্ট বিএমইউতে প্রথমবারের মতো ইমোশনাল ডোনার থেকে পাওয়া কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম জানান, ডোনারের সংজ্ঞায় সংকীর্ণতা দূর করতে তাঁর করা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনায় এই যুগান্তকারী পরিবর্তন এসেছে।
 

আইন অনুযায়ী, জীবিত দাতার বয়স ১৮ থেকে ৬৫ বছর এবং গ্রহীতার বয়স ২ থেকে ৭০ বছর হতে হবে। ব্রেইন ডেথ ঘোষিত দাতার ক্ষেত্রে বয়সসীমা ২ থেকে ৭০ বছর। এই আইনে মানবদেহের যেকোনো অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয়, বাণিজ্যিক সুবিধা লাভ বা এর প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিকট আত্মীয়তা সম্পর্কে মিথ্যা তথ্য দিলে বা প্ররোচিত করলে অনধিক ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। অন্যান্য বিধান লঙ্ঘনে ৩ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানার কথা বলা হয়েছে। কোনো চিকিৎসক এ ধরনের অপরাধে জড়ালে তাঁর রেজিস্ট্রেশন বাতিল হবে এবং সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল বা স্থগিত করা যাবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা

কমলনগরে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর, আদালতে মামলা