বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’ সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, টানা ৫ দিনের ছুটি আলোর মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণের স্বীকৃতি, চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে শিক্ষক হলেন মিশন আজ নুডলস দিবস ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:০০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৪:০০:৩০ অপরাহ্ন
বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি:পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ কর্মসূচির আওতায় বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

বুধবার (৭ অক্টোবর) মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ বাঘাইছড়ির কমলাপাড়া, হারিনাছড়া ও ওল্ডলংকর পাড়া এলাকায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা রোপণ এবং স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হয়।

এছাড়া এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা অর্জন এবং জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা হিসেবে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে কমলাপাড়া এলাকায় জুলিয়ে কারবারিকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সেলাই মেশিন এবং অঞ্জনা দেবীকে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। অন্যদিকে, ওল্ডলংকর বিওপির আওতাধীন এলাকায় অঞ্জলি পাংখোয়াকে একটি সেলাই মেশিন এবং উন্নত চিকিৎসার জন্য অংকু পাংখোয়াকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাহাড়ে শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতির ধারা ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে অব্যাহত থাকবে।”

বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবির সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান

বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান