বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’ সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, টানা ৫ দিনের ছুটি আলোর মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণের স্বীকৃতি, চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে শিক্ষক হলেন মিশন আজ নুডলস দিবস ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:৪৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:৪৮:১৬ অপরাহ্ন
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ছয়জনের কাছ থেকে ৯৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। টাকা নেওয়ার দেড় মাস পর আরও টাকা নিতে এলে ভুক্তভোগীরা কৌশলে তাঁকে আটকে পুলিশের হাতে তুলে দেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়বাজার এলাকায় কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
 

আটক নারীর নাম নার্গিস আক্তার (৩৬)। তিনি ঈশ্বরগঞ্জের মৃগালী গ্রামের খোকন আলীর স্ত্রী। অন্যদিকে ভুক্তভোগী ছয়জন হলেন পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার কামারগাঁও ইউনিয়নের দোরুয়া গ্রামের হোসনে আরা বেগম, রাবেয়া খাতুন, জোসনা খাতুন, আছিয়া খাতুন, তন্নী আক্তার লিমা ও কনক মিয়া।
 

ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বপরিচয়ের সূত্র ধরে নার্গিস আক্তার তাঁদের সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেন। এ জন্য রাবেয়া খাতুনের কাছ থেকে ১৮ হাজার টাকা এবং অন্য পাঁচজনের কাছ থেকে ১৬ হাজার টাকা করে মোট ৯৮ হাজার টাকা নেন তিনি। টাকা নেওয়ার পর প্রায় দেড় মাস ধরে ‘আজ হবে, কাল হবে’ বলে ঘোরাতে থাকেন নার্গিস। সম্প্রতি তিনি নতুন করে আরও চার হাজার টাকা দাবি করলে ভুক্তভোগীদের সন্দেহ হয়। এরপর বাকি টাকা দেওয়ার ফাঁদ পেতে তাঁকে আঠারবাড়ীতে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
 

ভুক্তভোগী রাবেয়া খাতুন জানান, আঠারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান আলমগীর ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমানের মাধ্যমে কার্ড করে দেওয়ার কথা বলেছিলেন নার্গিস। এ বিষয়ে ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, গত ৫ অক্টোবর তিনি বিষয়টি জানতে পারেন। তাঁর দাবি, তাঁদের নাম ব্যবহার করে ওই নারী প্রতারণা করছিলেন। পরে তাঁর পরামর্শেই ভুক্তভোগীরা ওই নারীকে ডেকে এনে পুলিশে দেন।
 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক