বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’ সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, টানা ৫ দিনের ছুটি আলোর মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণের স্বীকৃতি, চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে শিক্ষক হলেন মিশন আজ নুডলস দিবস ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ

সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:২৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:২৫:০৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) মো. আবদুস সালাম (৫০) কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবদুস সালামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়।
 

সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিমগাছী শাখায় কয়েক দিন ধরে অডিট কার্যক্রম চলছিল। গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার কর্মী শফিকুল ইসলাম জানান, অডিট চলাকালে আবদুস সালামকে হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না। আমি মারা যাব।’ এরপর তিনি গ্যাস ট্যাবলেট সেবনের কথা জানালে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
 

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ও ব্যাংকের কর্মীরা অডিট কমিটির সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে রায়গঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। অডিটের চাপের কারণেই তিনি আত্মহত্যা করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে নিহতের পরিবার ও গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক