রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক দুই দশকের বেশি সময় পর আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী রমজান সামনে রেখে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪ ঢাকাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রমজানের তিন মাস আগেই ছোলার দাম বাড়তি, আরও বৃদ্ধির শঙ্কা বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, সাক্ষাৎকারের জন্য মনোনীত আরও ৭০ জন টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর আগুন আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার বাংলাদেশি হয়েও মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিক হিসেবে বন্দি শাহ জামাল, ১১ বছর ধরে অপেক্ষায় পরিবার জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত চীনে ট্রাম্প-শি-পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, জানাল হোয়াইট হাউজ এলএনজি আমদানিতে প্রথম তিন মাসেই শেষ ভর্তুকির বরাদ্দ ‘দার-ই-নিজাত’-এর ৩০তম পর্বে প্রেমের স্বীকারোক্তি, শেষে ক্যানসারের রহস্য দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে বিক্ষোভ বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ ‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:২০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:২০:১৮ অপরাহ্ন
সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী

দেশ অস্থিতিশীল করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে পতিত ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর শাহবাগে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
 

রুহুল কবির রিজভী বলেন, পতিত সরকারের সহযোগীরা বিভিন্ন ধরনের অপকর্মে জড়াচ্ছে। তা না হলে প্রিজনভ্যান থেকে সন্ত্রাসী পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটত না। তবে বর্তমান সরকার কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
 

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, ডেঙ্গু মোকাবিলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগে থেকেই সচেতন হলে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এডিস মশার বিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। অতীতে ডেঙ্গু পরীক্ষার জন্য ফি নেওয়া হলেও বর্তমান সরকার সাধারণ মানুষের জন্য তা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে।
 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। এই সরকার কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অপরাধকে কখনোই প্রশ্রয় দেবে না।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক