বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’ সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, টানা ৫ দিনের ছুটি আলোর মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণের স্বীকৃতি, চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে শিক্ষক হলেন মিশন আজ নুডলস দিবস ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ

ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৯:১৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৯:১৮:৫৫ পূর্বাহ্ন
ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছবি তোলার কথা বলে এক নারীর কান থেকে সোনার দুল ছিনতাই করে পালিয়েছে এক প্রতারক চক্র।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল তিনটার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এই অভিনব ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম রোশনা বেগম (৪০)। তিনি ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী।
 

রোশনা বেগম ও তাঁর প্রতিবেশীরা জানান, মঙ্গলবার বিকেল তিনটার দিকে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুজন তরুণ রোশনা বেগমের বাড়ির সামনে আসেন। তাঁরা নিজেদের পরিচয় গোপন করে বলেন, ‘আমরা সরকারি ফ্যামিলি কার্ড করে দিচ্ছি।’ এরপর তাঁরা নানা প্রলোভন দেখিয়ে ওই পরিবারের সব তথ্য সংগ্রহ করেন। একপর্যায়ে ‘লাইভ ভেরিফিকেশন’-এর জন্য ছবি তুলতে হবে বলে রোশনাকে মোবাইলের ক্যামেরার দিকে তাকাতে বলেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ তাঁর কান থেকে সোনার দুল টান দিয়ে ছিঁড়ে নেন তাঁরা। কিছু বুঝে ওঠার আগেই প্রতারকেরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
 

এ বিষয়ে স্থানীয় সাচড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম সিকদার বলেন, ‘ঘটনার কথা আমি শুনেছি। বর্তমানে এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। তারা গ্রামের সহজ-সরল মানুষকে নানাভাবে প্রতারণার ফাঁদে ফেলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আস্রাব আলী জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে তিনি জেনেছেন। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের শনাক্ত করতে পুলিশ সব ধরনের আইনি ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক