রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনের সময় কর্মরত সাংবাদিকদের ওপর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের ন্যক্কারজনক হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিপ্রবিসাস)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক সমিতির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি সভাপতিত্বে সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ও ডেইলি পাবলিকিয়ানের প্রতিনিধি মিরাজ হোসেন।
মানববন্ধনটিতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো: মিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. বেলাল হোসাইন সংগঠনের সহ-সভাপতি ও এডুকেশন টাইমসের প্রতিনিধি আল শাহারিয়া, সাধারণ সম্পাদক ও ক্যাম্পাস টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: জসিম উদ্দিনের, যুগ্ম-সাধারণ সম্পাদক ও এশিয়া পোস্টের প্রতিনিধি মো: নাইম ইসলাম এবং অর্থ সম্পাদক ও The Daily Check post-এর প্রতিনিধি মো: ইকরাম মাহমুদ প্রধান, দপ্তর সম্পাদক ও ডেইলি পাবলিকিয়ানের প্রতিনিধি মিরাজ হোসেন, কার্যকরী সদস্য নবধারার প্রতিনিধি আহাদুজ্জামান অনন্ত৷ সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন The Report 24-এর প্রতিনিধি আফিফ আদনান, ক্যাম্পাস রিপোর্টের প্রতিনিধি মোঃ শাহ নেওয়াজ আহমেদ আকাশ, দেশচিত্রের প্রতিনিধি মোঃ মিহাদ হাসান এবং ঢাকা ভয়েসের প্রতিনিধি আব্দুর রাকিব।
সাধারণ সদস্য মোঃ শাহ নেওয়াজ আহমেদ আকাশ বলেন, "সাংবাদিকের উপর যে নৃশংস সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সকলেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি এই ঘটনার একটা সমাধান হোক এবং বিচারের আওতায় আসুক।"
অর্থ সম্পাদক মো: ইকরাম মাহমুদ প্রধান বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর যে হামলা করা হয়েছে আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠ বিচার দাবি করছি।"
সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসাইন," রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা এবং পরবর্তী ঘটনাবলীতে আমরা গভীর ক্ষোভ প্রকাশ করছি। বহিষ্কৃত নেতাদের বক্তব্যেই স্পষ্ট যে, ক্ষমতার দাপট দেখিয়েই সাংবাদিকদের ওপর হামলা ও শিক্ষার্থীদের মতামত রোখার চেষ্টা করা হয়েছে।"
সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো: মিরাজুল ইসলাম বলেন, "৫ই আগস্টের পর যেসব শিক্ষার্থী ক্যাম্পাসে অধিকার হারিয়েছিল, সাংবাদিকদের কারণেই তারা অধিকার ফিরে পেয়েছে; অথচ আজ সুসময়ে এসে তারাই সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে। এটা ন্যাকারজনক ঘটনা। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল ক্যাম্পাসের সাংবাদিকরা এক ও অভিন্ন, তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পেশ করা দাবির সাথে আমরা পূর্ণ একাত্মতা প্রকাশ করছি।"
জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মুসলিম ইবনে রবি বলেন," পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হমলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে আমাদের এই মানববন্ধন৷ টিআইবি ও বিএজে-এর প্রতিবেদন অনুযায়ী গত ১৫ মাসে ১ হাজার ৭৩ জন এবং শুধু সেপ্টেম্বর মাসেই অন্তত ৭০ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন, যা নাজুক পরিস্থিতি প্রকাশ করে। রাষ্ট্রের বড় স্তম্ভ ও সম্পদ হিসেবে বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা কোনো লাভ ছাড়াই, ক্যাম্পাসের স্বার্থে, নিবেদিতভাবে কাজ করে। প্রশাসন ও সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন কালক্ষেপণ না করে তদন্তের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়৷"
উল্লেখ্য, শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলামসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
