মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, টানা ৫ দিনের ছুটি আলোর মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণের স্বীকৃতি, চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে শিক্ষক হলেন মিশন আজ নুডলস দিবস ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালা চূড়ান্ত চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

আলোর মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণের স্বীকৃতি, চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৯:৩২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৯:৩২:৩৭ পূর্বাহ্ন
আলোর মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণের স্বীকৃতি, চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

জীবন্ত মস্তিষ্কের স্নায়ুকোষ কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে, তা আলোর মাধ্যমে নিখুঁতভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের বৈপ্লবিক প্রযুক্তি ‘অপটোজেনেটিক্স’ আবিষ্কারের জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। সুইডেনের স্টকহোমে নোবেল কমিটি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক কার্ল ডাইসেরথ, জার্মানির হামবোল্ট ইউনিভার্সিটির অধ্যাপক পিটার হেগেম্যান এবং ভুর্ৎসবুর্গ ইউনিভার্সিটির অধ্যাপক গেয়র্গ নাগেলের নাম এই পুরস্কারের জন্য ঘোষণা করে।
 

নোবেল কমিটির চেয়ারম্যান পার সভেনিংসন বলেন, অপটোজেনেটিক্স এমন একটি পদ্ধতি তৈরি করেছে, যার মাধ্যমে মস্তিষ্ককে এমনভাবে মানচিত্রায়িত করা সম্ভব হয়েছে, যা একসময় বিজ্ঞানীদের কাছে কেবল কল্পনাই ছিল। এই প্রযুক্তির ভিত্তি তৈরি হয় একটি ক্ষুদ্র এককোষী সবুজ শৈবাল ক্ল্যামাইডোমোনাস নিয়ে গবেষণার মাধ্যমে। পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল গবেষণার মাধ্যমে শৈবালের মধ্যে চ্যানেলরোডোপসিন নামের একটি বিশেষ প্রোটিন শনাক্ত করেন। নীল আলো পড়লে এই প্রোটিনের ভেতরে একটি চ্যানেল খুলে যায় এবং কোষে বৈদ্যুতিক সংকেত তৈরি করে।
 

পরবর্তীতে ২০০৫ সালে কার্ল ডাইসেরথ ও তাঁর সহকর্মীরা শৈবাল থেকে পাওয়া এই আলোক-সংবেদনশীল জিন ইঁদুরের স্নায়ুকোষে প্রবেশ করাতে সক্ষম হন। ২০০৭ সালে ফাইবার-অপটিক প্রযুক্তির সহায়তায় স্বাধীনভাবে চলাফেরা করা জীবন্ত ইঁদুরের মস্তিষ্কে আলো ব্যবহার করে নির্দিষ্ট স্নায়ুকোষ নিয়ন্ত্রণের নতুন সম্ভাবনা তৈরি করেন তাঁরা। অপটোজেনেটিক্সের সাহায্যে গবেষকেরা এখন পারকিনসনস, আলঝেইমারস, বিষণ্নতা ও সিজোফ্রেনিয়ার মতো জটিল রোগের কার্যপ্রক্রিয়া বোঝার চেষ্টা করছেন। পাশাপাশি দৃষ্টিশক্তি হারানো মানুষের চোখের কোষকে পুনরায় আলো-সংবেদনশীল করে তোলার সম্ভাবনা নিয়েও গবেষণা চলছে।
 

এবারের তিন নোবেলজয়ীর মধ্যে কার্ল ডাইসেরথ যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বায়োইঞ্জিনিয়ারিং ও সাইকিয়াট্রির অধ্যাপক। অন্যদিকে পিটার হেগেম্যান বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটিতে স্নায়ুবিজ্ঞানের সিনিয়র অধ্যাপক এবং গেয়র্গ নাগেল জার্মানির ভুর্ৎসবুর্গ ইউনিভার্সিটির মলিকুলার প্ল্যান্ট ফিজিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ নুডলস দিবস

আজ নুডলস দিবস