সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালা চূড়ান্ত চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৩:৫৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৩:৫৫:০৯ অপরাহ্ন

তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দ্বিগুণেরও বেশি বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, এ সময়ে তুরস্কে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটিতে রপ্তানি বেড়েছে ১০০ দশমিক ১১ শতাংশ।
 

ইপিবির তথ্য বলছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের সামগ্রিক পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। দেশের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধির তুলনায় তুরস্কের বাজারে এই প্রবৃদ্ধি অনেক বেশি। তুরস্কে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য মূলত তৈরি পোশাক। এর পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, জুতা, অপটিক্যাল সামগ্রী এবং চিকিৎসা ও বস্ত্রশিল্পের বিভিন্ন সরঞ্জামও দেশটিতে রপ্তানি হচ্ছে।
 

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, তুরস্কে জীবনযাত্রার মান ও আয় বেড়ে যাওয়ায় দেশটির শ্রমিকেরা ধীরে ধীরে তৈরি পোশাকশিল্প থেকে সরে আসছেন। ফলে স্থানীয় উৎপাদনে ঘাটতি তৈরি হচ্ছে এবং বিদেশি পোশাকের চাহিদা বাড়ছে। বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, মান ও প্রতিযোগিতামূলক দাম কাজে লাগিয়ে এই বাজারে আরও বেশি প্রবেশের সুযোগ রয়েছে বলে জানান তিনি। এই সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের বৈচিত্র্য ও মূল্য সংযোজনের দিকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন এই ব্যবসায়ী নেতা।
 

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ইতিমধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশ সফরের সময় দুই দেশের বর্তমান প্রায় ১৩০ কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করার কথা জানিয়েছিলেন। এর আগে গত এপ্রিলে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিজিএমইএ বাংলাদেশে মানবসৃষ্ট তন্তু ও কারিগরি বস্ত্র খাতে যৌথ বিনিয়োগ এবং তুরস্ক থেকে কাঁচামাল আমদানির বিষয়ে আলোচনা করে।
 

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, তুরস্কে রপ্তানি বাড়ার এই প্রবণতা ধরে রাখতে পণ্যভিত্তিক সক্ষমতা ও ক্রেতাদের চাহিদা বিশ্লেষণ করে নতুন সুযোগ কাজে লাগাতে হবে। তৈরি পোশাকের পাশাপাশি পাট, জুতা এবং চিকিৎসাসরঞ্জামের মতো সম্ভাবনাময় নতুন পণ্যের বাজার সম্প্রসারণেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে