সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালা চূড়ান্ত চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১২:৪২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১২:৪২:৪২ অপরাহ্ন
সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

সীমিত ও নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৫ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
 

ঢাকা শহরের ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানোর পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগব্যবস্থাকে আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার কাজ চলছে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করে নগরমুখী মানুষের প্রবাহ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
 

নগরায়ণ নিয়ে সরকারের দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকার আশপাশে দ্বিতীয় আধুনিক শহর (স্যাটেলাইট সিটি) গড়ে তোলার পরিকল্পনা করছে বর্তমান সরকার। তা ছাড়া প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, টেকসই নগরায়ণ এবং সুষম আঞ্চলিক উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
 

সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত এই বাস্তবতায় নগরজীবনের নানা সংকট মোকাবিলায় সরকার তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ

হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ