সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালা চূড়ান্ত চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ

জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১১:১৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:১৫:২১ পূর্বাহ্ন
জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার

সিঙ্গাপুরে জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় সন্তান জন্মদানে উৎসাহিত করতে নানা উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে এবার অবিবাহিতদের জুটি মেলানোর অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কর্মীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ‘ফার্স্টডেট’ (FirstDate) নামের একটি ডেটিং প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহার করা হচ্ছে নোবেল পুরস্কারজয়ী এক অ্যালগরিদম।
 

জানা গেছে, প্রযুক্তিবিষয়ক সরকারি সংস্থা ‘গভটেক’ ২১ থেকে ৩৫ বছর বয়সী অবিবাহিত সরকারি কর্মীদের জন্য এই প্ল্যাটফর্মটি চালু করেছে। অংশগ্রহণকারীরা জাতীয় ডিজিটাল পরিচয় ব্যবহার করে এতে প্রবেশ করেন। এরপর তাঁদের আগ্রহ, অভ্যাস ও মূল্যবোধ নিয়ে একটি প্রশ্নপত্র পূরণ করতে হয়। সেই তথ্যের ভিত্তিতে গেইল-শ্যাপলি অ্যালগরিদম ব্যবহার করে একবারে একজন সম্ভাব্য সঙ্গীর সঙ্গে তাঁদের মিলিয়ে দেওয়া হয়। ১৯৬২ সালে তৈরি এই অ্যালগরিদমের জন্য ২০১২ সালে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার পান লয়েড শ্যাপলি।
 

সিঙ্গাপুর সরকারের এই উদ্যোগের পেছনের বড় কারণ দেশটির দ্রুত কমতে থাকা জন্মহার। গত বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই নগররাষ্ট্রে জন্মহার রেকর্ড সর্বনিম্ন ০ দশমিক ৮৭-এ নেমে এসেছে। এ সংকট মোকাবিলায় গত আগস্টে প্রধানমন্ত্রী লরেন্স ওং নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করেন, যার মধ্যে শিশুর জন্মের পর থেকে ১৭ বছর বয়স পর্যন্ত প্রায় ৫৫ হাজার মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক সুবিধাও রয়েছে। আগামী কয়েক দশকে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং কর্মীর অভাব নিয়ে দেশটি গভীর উদ্বেগে রয়েছে।
 

সিঙ্গাপুর সরকারের এমন উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। ১৯৮৩ সালে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের এক বক্তব্যের পর ‘গ্রেট ম্যারেজ ডিবেট’ শুরু হয় এবং উচ্চশিক্ষিত অবিবাহিতদের পরিচয়ের সুযোগ তৈরি করতে ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিট’ গঠন করা হয়েছিল।
 

তবে সরকারের নতুন এই উদ্যোগ নিয়ে সিঙ্গাপুরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে সরকারি অর্থের অপচয় বলছেন, আবার কারও মতে এটি ‘বিব্রতকর’। অনেকেই প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং সম্পর্ককে অতিরিক্ত হিসাবনিকাশের বিষয়ে পরিণত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে সিঙ্গাপুরের সরকারি আবাসন পাওয়ার শর্তের সঙ্গে বিয়ের সম্পর্ক থাকায় অনেকেই এটিকে একটি কাঠামোগত চাপ হিসেবেও দেখছেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ

হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ