সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালা চূড়ান্ত চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ

ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১১:১৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:১৩:৩৯ পূর্বাহ্ন
ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে পেছনে ফেলে জয়ী হয়েছেন ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট কোনো প্রার্থীই পাননি। ফলে আগামী ২৫ অক্টোবর এই দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার (রানঅফ) ভোট অনুষ্ঠিত হবে।
 

ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। গত নির্বাচনে হেরে যাওয়ার পর ব্যর্থ অভ্যুত্থানের পরিকল্পনার দায়ে জাইর বলসোনারো বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এবার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে প্রচারণার সময় প্রেসিডেন্ট লুলা সামান্য এগিয়ে ছিলেন। তবে ৯৯ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৭ দশমিক ০৩ শতাংশ ভোট এবং লুলা দা সিলভা পেয়েছেন ৪৫ দশমিক ১৬ শতাংশ ভোট।
 

বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনে ফ্লাভিও বলসোনারোর ফলাফল প্রত্যাশার চেয়েও অনেক ভালো হয়েছে। প্রথম দফায় বাদ পড়া অন্যান্য প্রার্থীর মধ্যে কয়েকজন ডানপন্থী বিকল্প থাকায় দ্বিতীয় দফার নির্বাচনে বলসোনারোর অবস্থান আরও শক্তিশালী বলে মনে করা হচ্ছে। এ ছাড়া ফ্লাভিও বলসোনারোর লিবারেল পার্টি (পিএল) এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে সবচেয়ে বেশি গভর্নর, সিনেটর ও ফেডারেল ডেপুটি নির্বাচিত করেছে। এর অর্থ হলো, আগামী দিনে দেশটির কংগ্রেসে এই দলটির সবচেয়ে বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে।
 

বর্তমানে লাতিন আমেরিকার অধিকাংশ দেশেই ডানপন্থী নেতারা নির্বাচিত হয়েছেন, যা যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ও অর্থনীতির দেশ ব্রাজিলও শেষ পর্যন্ত একই পথে হাঁটবে কি না, তা নির্ধারণ করবে ২৫ অক্টোবরের দ্বিতীয় দফার ভোট।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ

হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ