সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালা চূড়ান্ত চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ

চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১১:১২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:১২:১৯ পূর্বাহ্ন
চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা

চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে আজ সোমবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে নোবেল সপ্তাহ শুরু হয়। বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে তিনটায় সুইডেনের স্টকহোম থেকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
 

মোট ছয়টি বিভাগে ছয় দিন ধরে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন ও বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এ ছাড়া আগামী শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হবে সবচেয়ে মর্যাদাপূর্ণ শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম। পরবর্তী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে শেষ হবে এই আনুষ্ঠানিকতা। কেবল শান্তিতে নোবেল নরওয়ের অসলো থেকে এবং বাকি পাঁচটি শাখার পুরস্কার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা করা হয়।
 

সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার দেওয়া শুরু হয়। আলফ্রেড নোবেলের মূল উইলে পাঁচটি বিষয়ের উল্লেখ থাকলেও ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের (দ্য ব্যাংক অব সুইডেন) উদ্যোগে অর্থনীতিতে পুরস্কার প্রদানের বিষয়টি যুক্ত হয়। ১৯৬৯ সাল থেকে অন্যান্য বিষয়ের পাশাপাশি অর্থনীতিতেও আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হচ্ছে।
 

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে আয়োজিত পৃথক আনুষ্ঠানিকতায় বিজয়ীদের হাতে স্বর্ণপদক, ডিপ্লোমা ও নগদ অর্থের চেক তুলে দেওয়া হবে। কোনো বিষয়ে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান যৌথভাবে বিজয়ী হলে পুরস্কারের অর্থ তাঁদের মধ্যে সমভাগে বণ্টন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ

হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ